আকাশ মেঘলা। মঙ্গলবার সকাল থেকেই। বিকেলের দিকে হতে পারে ঝড়বৃষ্টি। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
2
5
হাওয়া অফিস জানিয়েছে একাধিক জেলায় মঙ্গলবার হতে পারে ঝড়বৃষ্টি। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি বজ্রবিদ্যুতের দাপট থাকতে পারে। যার ফলে তাপমাত্রা নামতে পারে।
3
5
হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ভিজতে পারে কলকাতাও। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শিলাবৃষ্টিরও রয়েছে আশঙ্কা। বিশেষত, বাঁকুড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবার সম্ভাবনা আছে।
4
5
বুধবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণে। ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। ২ এবং ৪ এপ্রিল বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যদিও ৫ এপ্রিল হতে পারে বৃষ্টি। বিশেষত, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টি হতে পারে।
5
5
উত্তরেও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। শিলাবৃষ্টিও হতে পারে। এমন পরিস্থিতি ৫ এপ্রিল পর্যন্ত চলবে। বিশেষত, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে।