বুধবার সকাল থেকে সন্ধে ও রাত। কলকাতা সহ দক্ষিণের জেলায় জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। সঙ্গে বজ্রপাত তো ছিলই। হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছিল রেড অ্যালার্ট।
2
7
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারও ঝড়বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
3
7
এছাড়া দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে প্রবল বেগে ঝড় বইবার সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় ৫০ থেকে ৬০ কিমি গতিতে ঝড় বইবার আশঙ্কা রয়েছে।
4
7
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ রয়েছে মেঘলা। পাশাপাশি তামপাত্রাও রয়েছে কমের দিকে।
হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝড়।
5
7
শুক্রবার থেকেই হাওয়া বদলের ইঙ্গিত রয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কমতে পারে বৃষ্টির দাপট। এমনকী ঝড়ের সম্ভাবনাও কমবে।
6
7
উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত থাকবে। বৃহস্পতিবার বাংলার এই অংশের অধিকাংশ জেলা ভিজবে। পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়া। যদিও শুক্রবারের পর কমে যেতে পারে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার দাপট।
7
7
এদিকে, ঝড়বৃষ্টির দাপটে উত্তাল রয়েছে সমুদ্র। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রয়োজন পড়লে সেটা বাড়ানোও হতে পারে।