ভয়ঙ্কর গরমে রাস্তায় বেরোনোই দায় হয়ে পড়েছে। সঙ্গে রয়েছে অতিরিক্ত আর্দ্রতাও। এই অবস্থায় স্বস্তির বৃষ্টি নিয়ে বড় খবর শোনাল হাওয়া অফিস। জানা গিয়েছে, আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2
7
শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া থাকবে উত্তপ্ত। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূমের মতো জেলায় অনেকটাই বাড়তে পারে তাপমাত্রা। এই অংশে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে।
3
7
রবিবার থেকে অবশ্য পরিস্থিতির বদল হবে। একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
4
7
উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাব পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশায়। এর উপর একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যার ফলে আগামী কয়েক দিনে হাওয়া বদল হওয়ার একটা আশা থাকছে।
5
7
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবি থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। তাপমাত্রা খানিক কমারও সম্ভাবনা রয়েছে।
6
7
শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। বুধবার নির্বাচনের দিন কলকাতা, নদিয়া ও হাওড়ার মতো জেলায় ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
7
উত্তরবঙ্গে অবশ্য প্রায়ই বৃষ্টি হচ্ছে। বিশেষত, দার্জিলিং, মালদা এবং কোচবিহারে বৃষ্টির আশঙ্কা রয়েছে বেশি। এছাড়া আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ২৯ এপ্রিল পর্যন্ত সেখানে বৃষ্টি চলতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ২৬ থেকে ২৭ এপ্রিল।