বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। যেমন রাহুর নক্ষত্র পরিবর্তন হওয়ায় চার রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।
2
10
জ্যোতিষশাস্ত্রে রাহুকে একটি গুরুত্বপূর্ণ ছায়াগ্রহ হিসেবে ধরা হয়। রাহুর অবস্থান পরিবর্তন মানুষের জীবন, কর্মক্ষেত্র, অর্থভাগ্য এবং সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বলে বিশ্বাস করা হয়।
3
10
সম্প্রতি ৩১ মে রাহু শতভিষা নক্ষত্রের প্রথম পদে প্রবেশ করেছে। আগামী ২ আগস্ট পর্যন্ত রাহু এই অবস্থানেই থাকবে।
4
10
জ্যোতিষীদের মতে, এই সময় কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন দেখা যেতে পারে।
5
10
রাহুর নক্ষত্র গোচরে চার রাশির উপর শুভ প্রভাব পড়েছে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
6
10
মেষ: মেষ রাশির জাতকদের জন্যও সময়টি শুভ হতে পারে। হঠাৎ করে অর্থলাভের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে এবং নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে উপকারে আসতে পারে। যাঁরা নতুন কাজ শুরু করতে চান, তাঁদের জন্যও সময়টি ইতিবাচক বলে মনে করা হচ্ছে।
7
10
মিথুন: মিথুন রাশির জাতকদের জন্য এই সময়টি বেশ ভাল হতে পারে। অনেকদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব বা ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের লাভ বাড়তে পারে। অর্থনৈতিক অবস্থারও উন্নতি হতে পারে। নতুন কোনও পরিকল্পনা শুরু করার জন্য সময়টি অনুকূল বলে মনে করা হচ্ছে।
8
10
তুলা: তুলা রাশির জাতকদের জন্যও এই সময় সুখবর নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পেতে পারে এবং পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। পরিবারে শান্তি ও সুখ বজায় থাকবে। দীর্ঘদিনের কোনও সমস্যা বা ঝামেলা মিটে যেতে পারে। আর্থিক দিক থেকেও স্বস্তি মিলতে পারে।
9
10
কুম্ভ: কুম্ভ রাশির জাতকদের উপর রাহুর এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। নতুন চাকরি, ব্যবসার সম্প্রসারণ বা নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বহুদিনের পরিশ্রমের ফল হাতে আসতে পারে। অর্থপ্রাপ্তির নতুন পথও খুলে যেতে পারে। আত্মবিশ্বাস বাড়বে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
10
10
তবে মনে রাখতে হবে, জ্যোতিষশাস্ত্রের এই সব পূর্বাভাস সাধারণ গণনার উপর ভিত্তি করে তৈরি। একজন মানুষের জীবনে প্রকৃত ফলাফল নির্ভর করে তাঁর জন্মছক, গ্রহের অবস্থান এবং ব্যক্তিগত পরিস্থিতির উপর।