প্রয়াত আলোকচিত্রী রঘু রাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। রবিবার ভোরে এই সংবাদ জানিয়েছে তাঁর পরিবার। এদিন বিকেল ৪টের সময় দিল্লির লোধি রোড শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
2
6
দীর্ঘদিন ধরেই বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। দু'বছর আগে প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি। সেরেও উঠেছিলেন। কয়েক মাস আগে তাঁর মস্তিষ্কেও ক্যানসার ছড়িয়ে পড়েছিল বলে জানা গিয়েছে।
3
6
আলোকচিত্রের জগতে এক নক্ষত্র রঘু রাই। তাঁর ছবিই ছিল প্রতিবাদের ভাষা। তাঁর ছবিই 'কথা বলত'। শুধুমাত্র দেশেই নয়, বিদেশের মাটিতেও বহুবার সমাদৃত হয়েছে রঘু রাইয়ের তোলা ছবি।
4
6
তাঁর ক্যামেরার লেন্সে ধরা পড়েছেন ইন্দিরা গান্ধী, মাদার টেরেসা, সত্যজিৎ রায়, দলাই লামা, বাংলাদেশের দারিদ্র্যের চিত্র, ভোপালের গ্যাস বিপর্যয়ের নানা মুহূর্ত।
5
6
২৩ বছর বয়স থেকে ছবি তোলা শুরু। ছয় দশক ধরেই ছবি তুলে বিশ্বজুড়ে সারা ফেলেছিলেন তিনি। বহু আলোকচিত্রীর অনুপ্রেরণা তিনি।
6
6
১৯৭২ সালে তাঁকে দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন রঘু রাই। ছবি তোলাই যখন নেশা ছিল, তা পেশা হিসেবেও বেছে নিয়েছিলেন তিনি। দীর্ঘ কয়েক বছর চিত্রসাংবাদিক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন।