সংবাদসংস্থা মুম্বই: নাচের মঞ্চ থেকে সঞ্চালনায় জনপ্রিয়তা অর্জন করেছেন রাঘব জুয়াল। এরপর বলিউডের ছবিতেও একের পর এক চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন। এবার রাঘব পাড়ি দিলেন দক্ষিণী ছবির জগতে।
2
6
অভিনেতা নানির আগামী ছবি 'দ্য প্যারাডাইস'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। বৃহস্পতিবার রাঘবের জন্মদিনে এ খবর ছবির নির্মাতারা জানিয়েছেন। সেই থেকেই শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা।
3
6
রাঘব পরিচিত তাঁর নাচের 'স্লো মোশন মুভ'-এর জন্য। ২০১৪ সালে হিন্দি ছবি 'সোনালি কেবিল'-এর হাত ধরে অভিনয়ে যাত্রা শুরু হয় তাঁর। এরপর শুধু নাচ নয়, রাঘবের অভিনয়ের ভক্তও হয়ে যান অনেকে।
4
6
রাঘবকে এরপর দেখা গিয়েছে 'এবিসিডি ২','স্ট্রিট ডান্সার', 'কিসি কা ভাই কিসি কা জান'-এ। 'অভয় ২'-এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মেও ডেবিউ হয়েছে তাঁর। নেতিবাচক চরিত্রে 'ফানি' ও 'কিল'-এ ঝড় তুলেছেন রাঘব। 'কিল'-এ তাঁর অভিনয় দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অনুরাগী থেকে সমালোচকরা।
5
6
প্রসঙ্গত, কিছুদিন আগেই শাহরুখের সঙ্গে 'কিং' ছবির অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়ে গুরুতর জখম রাঘব জুয়াল। পায়ে আঘাত পেয়েছেন তিনি। চোট এতটাই জোরালো যে, সঙ্গে সঙ্গে ব্যথায় কাবু হয়ে পড়েন অভিনেতা। সেটে সেই সময় চিকিৎসকের একটি দল উপস্থিত ছিলেন। তাঁরা সঙ্গে সঙ্গে অভিনেতার শুশ্রূষা শুরু করেন।
6
6
তবে আঘাত পেয়েও শুটিং বন্ধ করেননি অভিনেতা। ব্যথা নিয়েই একাধিক শট দিয়েছেন। রাঘবের এই পেশাদারিত্বে চমৎকৃত সেটের সকলেই। প্রত্যেকে প্রশংসা করেছেন তাঁর। রাঘবের এই এগিয়ে উত্থানকেও প্রশংসা জানিয়েছেন অনুরাগীরা।