অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার পথে নেমেছিলেন। মাঝে বেশকিছু মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হয়েছেন। তবে এখন বিক্ষুব্ধ সাংসদদের দলে ভিড়ে, মমতা ব্যানার্জি থেকে, আরবানায় ফ্ল্যাট, একেবারে একযোগে, একগুচ্ছ মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়ছেন তিনি।
2
10
অভিনেত্রী রচনার নেত্রী হওয়ার পথের যাত্রা কখন এল প্রকাশ্যে? কীভাবে মমতা ব্যানার্জি তাঁকে রাজনীতিতে নিয়ে এলেন? নাকি এলেন নিজেই?
3
10
সম্প্রতি এক সাক্ষাৎকারে রচনা, তাঁর দু'বার নবান্নতে যাওয়ার বিষয়টি জানিয়েছেন। মমতা ব্যানার্জির ভাইয়ের হাত ধরেই, 'দিদি'র সঙ্গে সাক্ষাৎ হয়।
4
10
সঙ্গেই জানিয়েছেন, 'দিদি' মমতা ব্যানার্জির অনুরোধেই তিনি রাজনীতিতে এসেছিলেন। সঙ্গেই বলছেন, মানুষ জোড়াফুল কিংবা মমতা ব্যানার্জিকে দেখেই শুধু ভোট দেননি, রয়েছে তাঁর নিজস্ব ক্যারিশমাও।
5
10
সেই সময়ের, ঘটনাক্রম কেমন ছিল? নবান্ন সাক্ষাৎ-প্রার্থী জল্পনার মাঝেই, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে, ভোটের ঠিক প্রাক্কালে, একদিন টিভি রিয়েলিটি শো-তে আসেন।
6
10
তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শো-এর তৎকালীন সঞ্চালিকা রচনা ব্যানার্জিও সেই সুযোগ হাতছাড়া করতে চাননি।
7
10
সেই মঞ্চে গিয়ে, মমতা ব্যানার্জি রুটি বেলেন। ছবিও আঁকেন। সাঁওতালি নাচের ছন্দে পা মেলান।
তার পরেই, মার্চ মাস। লোকসভার ৪২ প্রার্থীকে নিয়ে র্যাম্পে হাঁটেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি।
8
10
ব্রিগেডের মঞ্চে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। নাম ঘোষণা পর্বেই মমতার সঙ্গে ব়্যাম্পে হাঁটেন প্রার্থীরা।
9
10
মমতার পাশে সেদিন, হাসি মুখে হেঁটেছিলেন, প্রার্থী রচনা। তারপর প্রার্থী হওয়া, ভোট জেতা, সাংসদ হওয়া, একসময়ে মমতা ব্যানার্জির গুণগান গাওয়া থেকে সুর চড়ানো। রচনার জার্নি জানা আম-জনতার।
10
10
তবে, এখন আলোচনায়, নিজের একগুচ্ছ বিতর্কিত মন্তব্যের জন্য।