রূপকথার মতো গায়ে হলুদ শুভ্রজিৎ-প্রিয়াঙ্কার! কেমন সাজলেন বর-কনে? দেখে নিন
নিজস্ব সংবাদদাতা
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩ : ৪৩
শেয়ার করুন
1
6
জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন প্রিয়াঙ্কা মিত্র এবং শুভ্রজিৎ সাহা। ২ ফেব্রুয়ারি ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়লেন তাঁরা। তার আগে সকালে সেরে ফেলেন গায়ে হলুদ পর্ব। টলিউডের এই জনপ্রিয় জুটির বিশেষ মুহূর্ত উদযাপনে ছিল খুশির আমেজ।
2
6
গায়ে হলুদের অনুষ্ঠানে শুভ্রজিৎ সেজে উঠেছিলেন হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামায়। প্রিয়াঙ্কার পরনে ছিল হলুদ শাড়ি, সঙ্গে মানানসই ফুলের গয়না। দু’জনের চোখে ছিল রোদচশমা, মুখে হাসি। সব মিলিয়ে ধরা পড়েছে নিখাদ আনন্দের ছবি।
3
6
আত্মীয়-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ। হাসি, আড্ডা আর খুনসুটিতে ভরে ওঠে অনুষ্ঠান, আর সেই সব আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে থাকে।
4
6
গায়ে হলুদের অনুষ্ঠানেই স্পষ্ট ছিল তাঁদের উচ্ছ্বাস। কখনও নাচ, কখনও রোম্যান্সে ভরে উঠেছে নতুন জীবনের শুরু করার মুহূর্তগুলো।
5
6
২০২৪ সালেই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন শুভ্রজিৎ ও প্রিয়াঙ্কা। তারপর দীর্ঘ অপেক্ষা আর নানা পরিকল্পনার পর অবশেষে আসে সেই বহু প্রতীক্ষিত দিন। ভালবাসার মানুষের সিঁথিতে সিঁদুর তুলে দেন নায়ক।
6
6
প্রেমের মাসেই চার হাত এক হল শুভ্রজিৎ-প্রিয়াঙ্কার। বিয়ের পর শুরু নতুন সংসার সাজানোর পথচলা। নতুন স্বপ্ন আর নতুন গল্প নিয়ে।