পোস্ট অফিসের এই স্কিমে মিলবে মাসে ৯২৫০ টাকা, একবারই করতে হবে বিনিয়োগ! জানুন পুরো হিসাব
নিজস্ব সংবাদদাতা
২০ সেপ্টেম্বর ২০২৬ ২০ : ০৮
শেয়ার করুন
1
10
প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা হাতে এলে সংসারের খরচ সামলানো অনেকটাই সহজ হয়। পোস্ট অফিসের Monthly Income Scheme (MIS) এমনই একটি সঞ্চয় প্রকল্প, যেখানে এককালীন টাকা জমা রেখে প্রতি মাসে সুদ পাওয়া যায়।
2
10
বর্তমানে ৭.৪ শতাংশ বার্ষিক সুদ পাওয়া যাচ্ছে৷ যৌথ অ্যাকাউন্টে বুদ্ধি করে বিনিয়োগ করলে মাসে প্রায় ৯,২৫০ টাকা সুদ পাওয়া যায়।
3
10
যৌথ MIS অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লাখ টাকা জমা করা যায়। ৭.৪ শতাংশ বার্ষিক সুদে ১৫ লক্ষ টাকার বছরে সুদ দাঁড়ায় ১ লক্ষ ১১ হাজার টাকা। সেটিকে ১২ মাসে ভাগ করলে প্রতি মাসে প্রায় ৯,২৫০ টাকা পাওয়া যায়।
4
10
পাঁচ বছরের মেয়াদে এই মাসিক সুদের মোট পরিমাণ প্রায় ৫ লক্ষ ৫৫ হাজার টাকা। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ১৫ লক্ষ টাকা সীমা শুধুমাত্র যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে।
5
10
একজন ব্যক্তি একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। ৭.৪ শতাংশ হারে ৯ লাখ বিনিয়োগ করলে মাসিক সুদ হবে প্রায় ৫,৫৫০ টাকা৷
6
10
Post Office MIS-এর মেয়াদ পাঁচ বছর। অর্থাৎ একবার টাকা জমা করার পর পাঁচ বছর ধরে প্রতি মাসে সুদ পাওয়া যাবে। মেয়াদ পূর্ণ হলে মূল বিনিয়োগের টাকা ফেরত নেওয়া যায়। সুদ মাসে মাসে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
7
10
তবে মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলে নিতে চাইলে কিছু নিয়ম রয়েছে। অ্যাকাউন্ট খোলার এক বছর পূর্ণ হওয়ার আগে প্রিম্যাচুওর ক্লোজার করা যায় না।
8
10
এক থেকে তিন বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করলে জমার ২ শতাংশ কেটে নেওয়ার নিয়ম রয়েছে। তিন বছর পার হওয়ার পরে কিন্তু পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে বন্ধ করলে ১ শতাংশ কাটা হয়।
9
10
MIS-এর সুদকে আয় হিসেবে ধরা হয়। অর্থাৎ ৯,২৫০ মাসিক সুদ মানেই পুরো টাকাটাই করমুক্ত আয় নয়। বিনিয়োগ করার আগে নিজের করের পরিস্থিতি অনুযায়ী হিসাব করা প্রয়োজন।
10
10
MIS-এর সুদ যদি অ্যাকাউন্টে পড়ে থাকে এবং তোলা না হয়, সেই সুদের উপর আবার MIS-এর হারে অতিরিক্ত সুদ পাওয়া যায় না। তাই নিয়মিত মাসিক আয়ের প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের জন্য এই প্রকল্পের কাঠামোটি বিশেষভাবে প্রাসঙ্গিক হতে পারে।