বর্তমানে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা মজে আইপিএলে। তবে খেলার থেকেও ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেই বেশি উৎসাহী। প্রেম, কেচ্ছা নিয়ে ভক্তদের কৌতুহল কিছু কম নয়।
2
8
এর মধ্যেই এমন কিছু তারকা ক্রিকেটার রয়েছেন যারা ব্যক্তিগত জীবনে এমন কিছু কাণ্ড ঘটিয়েছেন যা শুনলে চোখ কপালে উঠবে। মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করার পরে আমজনতা মজে তাঁর ব্যক্তিগত জীবনে।
3
8
এই প্রতিবেদনে রয়েছে এমনই এক ক্রিকেটারের গল্প। যিনি ক্রিকেট বিশ্বের অন্যতম ফাস্ট বোলার হিসেবে পরিচিত। কিন্তু মাঠের বাইরেও তাঁর এমন এমন কাণ্ড রয়েছে যা শুনলে অবাক হয়ে যাবেন সকলেই।
4
8
জানা যায়, এই বিশ্ববিখ্যাত ক্রিকেটার নিজের জীবনে ৬৫০ জন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। সংখ্যাটা নেহাত কম নয়, শুনলে আঁতকে উঠবেন অনেকেই। শুনতে এরকম লাগলেও ঘটনাটা সত্যি।
5
8
তবে এই বিশ্ববিখ্যাত ক্রিকেটার ভারতীয় নন। তিনি হলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার টিনো বেস্ট। মাঠের মধ্যে তিনি বহু ক্রিকেটারের স্টাম্প উড়িয়েছেন। কিন্তু মাঠের বাইরেও তিনি ছিলেন ‘বোল্ড’ করতে পারদর্শী।
6
8
নিজের আত্মজীবনী ‘মাইন্ড দ্য উইন্ডোজ, মাই স্টোরি’-তে টিনো বেস্ট জানিয়েছেন, প্রায় ৬৫০ নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন তিনি। এমনকি, নিজেকে ‘ব্ল্যাক ব্র্যাড পিট’ বলেও উল্লেখ করেছেন।
7
8
কিন্তু মাঠের বাইরে যাই হয়ে যাক না কেন সেই প্রভাবে কোনওদিন তিনি পড়তে দেননি ২২ গজে। নিজের আত্মজীবনীতে সে কথাও স্পষ্ট জানিয়েছেন বেস্ট। রাতের ঘটনা সকালে ঘুম থেকে উঠে তিনি মাথা থেকে বের করে দিতেই পছন্দ করেন।
8
8
টিনো বেস্ট লিখেছেন, ‘আমি নারীদের ভালবাসি। তারা আমাকে ভালবাসে। আমি নারীদের সঙ্গে ডেট করতে এবং শারীরিক সম্পর্ক তৈরি করতেও ভালবাসি’।