১ জুন থেকে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা শুরু হয়েছে। সঙ্গে কোনও একটি পরিচয়পত্র থাকলেই, ভাড়া দিতে হচ্ছে না। কিন্তু এভাবে যাতায়াত করতে অনেকেই রাজি ছিলেন না।
2
11
সেই সকল যাত্রীদের ইচ্ছায় সম্মতি দিয়েছে রাজ্য। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যারা ভাড়া দিতে চাইছেন, তাদের ভাড়া নেওয়া হবে। যাদের সত্যি সামর্থ্য নেই তাঁরা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন আগের মতোই।
3
11
সরকারের তরফে জানানো হয়েছিল যে বাসে যাতায়াত আরও স্বচ্ছন্দ করার জন্য পিঙ্ক কার্ড চালু করা হবে। ১ অগাস্ট থেকে পশ্চিমবঙ্গে চালু হয়ে গিয়েছে পিঙ্ক কার্ড।
4
11
এই কার্ড হাতে থাকলে তবেই মহিলারা ফ্রিতে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। না হলে বাসে টাকা দিয়েই যাতায়াত করতে হবে আপনাকে।
5
11
কিন্তু এখনও অনেকেই পিঙ্ক কার্ড হাতে পাননি। তাই এখনও পর্যন্ত সচিত্র পরিচয়পত্র থাকলেই চলবে। পিঙ্ক কার্ড না পাওয়া পর্যন্ত সুবিধা পাবেন অনেক বেশি সংখ্যক মহিলা।
6
11
এখনও অনেকেই জানেন না যে এই কার্ড পাওয়ার জন্য কোথায় আবেদন করতে হবে, কোন কোন নথি প্রয়োজন, অনলাইনে কি আবেদন করা যাবে এই কার্ডের জন্য?
7
11
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগামীতে পিঙ্ক কার্ড কার্ড দেখিয়েই বাসে উঠতে হবে ফ্রি পরিষেবা পেতে। যদিও সবাই এই কার্ড বানাতে পারবেন না। নির্দিষ্ট কিছু নথি দেখাতে হবে। এমনকি আয়ের মাত্রাও নির্দিষ্ট করা হয়েছে।
8
11
নথি হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড আবশ্যক। এসআইআর তালিকায় নাম থাকতে হবে। স্ট্যাম্প সাইজের ছবি বা ডিজিটাল ছবি প্রয়োজন। আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বর প্রয়োজন। সেটিতেই ওটিপি আসবে।
9
11
অনলাইন এবং অফলাইনে সহজেই এই কার্ড বানানো যায়। পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে গিয়ে পিঙ্ক কার্ডের লিঙ্কে গিয়ে ক্লিক করুন। নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
10
11
প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। সাবমিটের পর একটি রিসিভ কপি মিলবে। এরপর ভেরিফিকেশনে যোগ্য প্রমাণিত হলে, তবেই কার্ড পাবেন কোনও উপভোক্তা।
11
11
অফলাইনে পঞ্চায়েতের বাসিন্দাদের বিডিও অফিসে গিয়ে, পুর এলাকার বাসিন্দাদের পুরসভায় গিয়ে আবেদন করতে হবে। নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিন। তারপর ভেরিফিকেশন। সব ঠিক থাকলে কার্ড ইস্যু করা হবে।