চেহারার মতো ছবিও উঠবে রঙিন, দোলে মাথায় রাখুন এই ফটোগ্রাফি টিপস!
নিজস্ব সংবাদদাতা
১ মার্চ ২০২৬ ২২ : ২৭
শেয়ার করুন
1
8
দোল প্রায় চলেই এল। কাল 'আমাদের ন্যাড়া পোড়া পরশু আমাদের দোল...', ছোটবেলায় ছড়াটা যেন এমনই কিছুটা ছিল। প্রতিবার অন্যদের রঙিন ছবি দেখে মন খারাপ হয়? এবার তবে রং খেলে ভূত হওয়ার পাশাপাশি ছবি তোলার সময় মাথায় রাখুন সহজ কিছু টিপস। তাহলে চেহারার মতোই রঙিন আসবে ছবিও। ছবি- সংগৃহীত
2
8
দোলের ছবি তোলার জন্য শুটিং মোড নয় বরং অটো মোড বা ফটো মোড ব্যবহার করুন ছবি তোলার জন্য। এই মোড অন থাকলে আপনার ফোন নিজে থেকেই আশেপাশের অবস্থা বুঝে সঠিক ছবি তুলবে। ছবি- সংগৃহীত
3
8
ওয়াইড অ্যাঙ্গেল মোড অন করে ছবি তুলুন। বা আল্ট্রা ওয়াইড মোড অন করে রাখুন। এতে গ্রুপ ছবি ভাল আসবে। বা অনেক জায়গার ছবি ফ্রেমে ধরতে চাইলে উপকারী। ছবি- সংগৃহীত
4
8
ছবি এডিট করবেন যখন তার ব্রাইটনেস এবং কালার কন্ট্রাস্ট করার দিকে নজর দিন। এডিটিং সঠিক হওয়া চাই। ছবি- সংগৃহীত
5
8
শাটার স্পিড, হোয়াইট ব্যালেন্স ইত্যাদির দিকে নজর দিতে চাইলে প্রো মোড অন করে রাখুন ক্যামেরা সেটিংসের। ছবি- সংগৃহীত
6
8
নরমাল ছবি তোলার বদলে পোর্ট্রেট মোডে ছবি তুলুন। এতে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে, এবং ছবিটি দেখলে মনে হবে যেন ক্যামেরায় তোলা। ছবি- সংগৃহীত
7
8
বার্স্ট মোড অন করে ছবি তুলুন। এতে এক ক্লিকে অনেকগুলো ছবি উঠবে। পরে নিজের পছন্দের ছবিটি বেছে রাখতে পারবেন। ছবি- সংগৃহীত
8
8
টাইমার অন করে রাখতে পারেন। এতে নিজের ছবি নিজেই তুলতে পারবেন। এবং সঠিক মুহূর্ত ফ্রেমবন্দি হবে। ছবি- সংগৃহীত