আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত দাম কমেছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হওয়া সত্ত্বেও শুক্রবার ভারতে জ্বালানির দাম সামান্য কিছু পরিবর্তন হলেও মোটের ওপর স্থিতিশীল রইল। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গত চার মাসের এ মাসেই সবচেয়ে কম। তবে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এখনই অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর কোনও ইঙ্গিত দেয়নি।
2
8
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বৃহস্পতিবার সাফ জানিয়েছেন, সরকারি তেল শোধোনাগার সংস্থাগুলি এখন পশ্চিম এশিয়ায় সঙ্কট চলাকালীন যে চড়া দামে অপরিশোধিত তেল কেনা হয়েছিল, তা-ই পরিশোধন করছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "তেল বিপণন সংস্থাগুলির কাছে এখনও চড়া দামে এবং চড়া বিমা ও মালবাহী ভাড়ায় কেনা তেল মজুত রয়েছে। আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম আগামী ২-৩ মাস স্থায়ী হয়, তবেই জ্বালানির দাম কমতে পারে।"
3
8
গত বুধবার তেল বিপণন সংস্থাগুলি বিমান জ্বালানি বা এটিএফ-এর দাম প্রতি লিটারে প্রায় ৫ টাকা কমিয়েছে। একই সঙ্গে, ১৯ কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩.৫০ টাকা কমানো হয়েছে। যা গত চার মাসের সবচেয়ে কম। পাশাপাশি ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি ) সিলিন্ডারের দামও ১৩ টাকা কমে বর্তমানে ৮০৮.৫০ টাকা হয়েছে।
4
8
এদিকে, ভারতের বৃহত্তম বেসরকারি খুচরো তেল বিক্রেতা সংস্থা নায়ারা এনার্জি তাদের পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা করেছে। এই দাম সমন্বয়ের মাধ্যমে রসনেফ্ট সমর্থিত এই কোম্পানিটি বিগত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে পাম্প রেট কমানো প্রথম খুচরো বিক্রেতা হয়ে উঠল।
5
8
পেট্রোল ও ডিজেলের দামের সর্বশেষ বড় সংশোধন হয়েছিল মে মাসের দ্বিতীয়ার্ধে, যখন প্রতি লিটারে প্রায় ৭.৫০ টাকা করে দাম বাড়ানো হয়েছিল। রাশিয়া-ইউক্রেন বা পশ্চিম এশিয়ায় সঙ্কটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতার সময়ে খুচরো বিক্রেতারা বড় অংশ নিজেরাই চড়া দাম বহন করেছিল।
6
8
যার ফলে পেট্রোল, ডিজেল এবং ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস বিক্রিতে তাদের সম্মিলিতভাবে ৭৪,৭৮১ কোটি টাকার বিশাল ক্ষতি বা লোকসান বহন করতে হয়েছিল। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম-এর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি এখনও সেই ক্ষতি এবং চড়া দামের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে।
7
8
দেশের প্রধান শহরগুলিতে আজকের জ্বালানির দাম (প্রতি লিটার):
নয়াদিল্লিতে পেট্রোলের দাম ১০২.১২ টাকা এবং ডিজেলের দাম ৯৫.২০ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ১১৩.৫১ টাকা এবং ডিজেলের দা, ৯৯.৮২ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম ১১১.২১ টাকা এবং ডিজেলের দাম ৯৭.৮৩ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ১০৭.৭৬ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৫৫ টাকা।
8
8
বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ১১০.৯৩ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৫৫ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ১১০.৯৩ টাকা এবং ডিজেলের দাম ৯৮.৮০। হায়দারবাদে পেট্রোলের দাম ১১৫.৬৯ টাকা এবং ডিজেলের দাম ১০৩.৮২ টাকা। ভুবনেশ্বরে পেট্রোলের দাম ১১০.৪৯ টাকা এবং ডিজেলের দাম ১০২.১৫।