আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। তবে দেশের পেট্রোল ও ডিজেলের দামে এখনও বড় পরিবর্তন লক্ষ্য করা যায়নি। খুচরো বাজারেও এর কোনও প্রভাব পড়েনি।
2
8
গত সপ্তাহে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন যে, এই মুহূর্তে জ্বালানির দাম কমানোর কোনও পরিকল্পনা সরকারের নেই। তাই আজ সোমবার দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জ্বালানির দাম অপরিবর্তিতই রেখেছে।
ডিজেলের দাম: দিল্লিতে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৯৫.২০ টাকা দামে। কলকাতায় দাম প্রতি লিটারে ৯৯.৮২ টাকা। মুম্বইয়ে ডিজেলের দর প্রতি লিটারে ৯৭.৮৩ টাকা। চেন্নাইয়ে দাম ৯৯.৬৬ টাকা প্রতি লিটার। হায়দরাবাদে প্রতি লিটার ডিজেলে খরচ ১০৩.৮২ টাকা। বেঙ্গালুরুতে ডিজেলের দাম লিটার পিছু ৯৮.৮০ টাকা।
5
8
এদিকে, ওপেক প্লাস গোষ্ঠী আগামী আগস্ট মাস থেকেই প্রতিদিন অতিরিক্ত ১,৮৮,০০০ ব্যারেল তেল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মাসিক উৎপাদন বিপুল বৃদ্ধি পাবে।
6
8
উল্লেখ্য, আমেরিকা-ইরান যুদ্ধের ফলে গত চার মাসে দেশে চারবার জ্বালানির দাম বাড়ানো হয়েছিল। যার ফলে লিটার পিছু প্রায় ৭.৫ থেকে ৮ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পায়। তবে বর্তমানে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বাড়ায় এবং পশ্চিম এশিয়ার সংকট কাটতে শুরু করায় তেলের দাম কমছে।
7
8
ব্রেন্ট ক্রুড তেলের দাম গত ২৯ জুনে ছিল ৭৩ ডলার প্রতি ব্যারেল। যা আজ কমে দাঁড়িয়েছে ৭১.৮৮ ডলারে। ডব্লিউটিআই ক্রুড তেলের দাম গত সপ্তাহে ছিল ৭০-৭১ ডলার প্রতি ব্যারেল। যা কমে দাঁড়িয়েছে ৬৮.৫৮ ডলারে।
8
8
দেশের পেট্রোল ও ডিজেলের দাম মূলত আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। যেমন— কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ট্যাক্স বা কর, পরিবহন খরচ, রিফাইনিং মার্জিন এবং টাকার তুলনায় ডলারের বিনিময় মূল্য-সহ ইত্যাদি। সম্প্রতি কেন্দ্র পেট্রোপণ্যের ওপর রপ্তানি শুল্ক সংশোধন করেছে। যদিও তার প্রভাব দেশের খুচরো বাজারে পড়বে না বলেই জানা গেছে।