বলিউডে পারভিন ববি ছিলেন এক আধুনিক ও গ্ল্যামারাস নাম। 'দিওয়ার' বা 'অমর আকবর অ্যান্থনি'-র মতো সিনেমায় তাঁর অভিনয় আজও মানুষের মনে গেঁথে আছে।
2
10
চিরাচরিত ছক ভেঙে তিনি পর্দায় নিয়ে এসেছিলেন সাহসী ইমেজ নিয়ে, যা তাঁকে সেই সময়ের প্রথম সারির তারকা বানিয়ে দিয়েছিল। কিন্তু এই তুমুল জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে ছিল এক গভীর একাকিত্ব আর মানসিক কষ্টের গল্প, যা ধীরে ধীরে তাঁকে রুপোলি পর্দা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়।
3
10
সাফল্যের শিখর থেকেও নিঃসঙ্গতার অতলে তলিয়ে যাওয়ার এমন বৈপরীত্য বলিউডে খুব কমই দেখা গিয়েছে।
4
10
পারভিনের জন্ম হয়েছিল জুনাগড়ের এক সম্ভ্রান্ত পরিবারে। মাত্র ছ:বছর বয়সে বাবাকে হারানোর পর নিজের অদম্য ইচ্ছাশক্তিতেই পড়াশোনা চালিয়ে যান তিনি। ১৯৭৩ সালে কলেজ ক্যাম্পাসে থাকাকালীন এক পরিচালকের নজরে পড়েন এবং তাঁর হাত ধরেই সিনেমায় হাতেখড়ি হয়। প্রথম সিনেমাটি চলেনি ঠিকই, কিন্তু পারভিনের সৌন্দর্য সবার নজর কেড়ে নিয়েছিল।
5
10
মাত্র দু-বছরের মাথায় তিনি অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয়ের সুযোগ পান। 'দিওয়ার', 'অমর আকবর অ্যান্থনি', 'শান', 'নমক হালাল'—একটির পর একটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি।
6
10
পারভিন নিজের শর্তে জীবন কাটাতেন। পর্দার নায়িকাদের পুরনো ভাবমূর্তি পুরোপুরি বদলে দিয়েছিল তাঁর ফ্যাশন।
7
10
১৯৮০ সালে 'শান' সিনেমার শুটিংয়ের সময় থেকেই পারভিনের জীবনে পরিবর্তনের কালো মেঘ ঘনিয়ে আসে। জীবনের শুরুর দিকে অভিনেতা কবির বেদীর সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল, কিন্তু সেই প্রেম বেশিদিন টেকেনি।
8
10
এছাড়াও শোনা যায়, তিনজন বিবাহিত পুরুষের সঙ্গেও নাকি সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।
9
10
২০০৫ সালের ২২শে জানুয়ারি পারভিন ববির ফ্ল্যাটের সামনে কয়েকদিন ধরে দুধের প্যাকেট আর খবরের কাগজ জমে থাকতে দেখে সন্দেহ হয় পড়শিদের। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁর নিথর দেহ উদ্ধার করে।
10
10
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫০ বছর। জানা যায়, শেষ সময়ে তাঁর দেহটি দাহ করার মতোও কেউ ছিল না; শেষ পর্যন্ত মহেশ ভাটই তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন।