বুধ-বৃহস্পতির মহাসংযোগে বদলে যাবে জীবন! লটারি কাটলেই হবেন মালামাল, সুখের সাগরে ভাসবেন এই ৪ রাশি
নিজস্ব সংবাদদাতা
৫ আগস্ট ২০২৬ ১৭ : ৩২
শেয়ার করুন
1
12
বৈদিক জ্যোতিষমতে, নির্দিষ্ট সময় অন্তর গ্রহদের অবস্থান পরিবর্তন হয়। আবার একাধিক গ্রহের সংযোগে তৈরি হয় গুরুত্বপূর্ণ যোগ। যার প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে।
2
12
জ্যোতিষশাস্ত্রে গ্রহদের গতিবিধি ও সংযোগ বিশেষ গুরুত্ব বহন করে। আজ গ্রহদের রাজকুমার বুধ এবং দেবগুরু বৃহস্পতির সংযোগে এক অত্যন্ত শুভ ও বিরল পাণ্ডিত্য যোগ গঠিত হতে চলেছে।
3
12
জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী, বুধ গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করেছে, যেখানে দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যেই অবস্থান করছেন।
4
12
এই দুটি শুভ গ্রহের মহাজাগতিক মিলনের ফলে তৈরি পাণ্ডিত্য যোগ নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে চলেছে।
5
12
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে বুদ্ধি, যুক্তিবোধ, যোগাযোগ, ব্যবসা, শিক্ষা ও অর্থনৈতিক পরিকল্পনার কারক গ্রহ বলে মনে করা হয়। তাই বুধের রাশি পরিবর্তনকে খুবই গুরুত্বপূর্ণ বলে ধরা হয়।
6
12
অন্যদিকে, জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি জ্ঞান ও বুদ্ধির কারক বলে বিবেচিত। প্রায় ১৩ মাস পর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন বৃহস্পতি। আর একটি রাশিচক্র সম্পূর্ণ করতে বৃহস্পতির ১২ বছর সময় লাগে।
7
12
বুধ ও বৃহস্পতির মহাজাগতিক অবস্থানের এই বিরল বিন্যাসের ফলে চারটি রাশি বিপুল আর্থিক লাভ ও উন্নতির মুখ দেখতে চলেছে।
কর্কট: কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কোনও কাজ এবার দ্রুত গতিতে শেষ হবে। ব্যবসা সংক্রান্ত নতুন বিনিয়োগ থেকে বড় অঙ্কের লাভ হতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি কিংবা পছন্দের জায়গায় বদলির সুযোগ তৈরি হতে চলেছে।
10
12
মিথুন: এই মহা সংযোগ মিথুন রাশির জীবনে সুখ ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসছে। আর্থিক স্থিতিতে লক্ষণীয় উন্নতি ঘটবে। ব্যবসার ক্ষেত্রে বড় কোনও চুক্তি চূড়ান্ত হতে পারে, যা ভবিষ্যতে বিপুল লাভ এনে দেবে। সমাজে সম্মান ও পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।
11
12
কন্যাঃ কন্যা রাশির জাতক-জাতিকাদের কেরিয়ার ও ব্যবসার জন্য এই পাণ্ডিত্য যোগ একপ্রকার আশীর্বাদ। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার ফলে আর্থিক অনটন কাটবে। জমি, বাড়ি কিংবা সম্পত্তিতে বিনিয়োগের কথা ভেবে থাকলে সময়টি দারুণ অনুকূল। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা পরিশ্রমের ফল পাবেন।
12
12
ধনুঃ ধনু রাশির মানুষের জীবনের সমস্ত জটিলতা ও উদ্বেগ কাটার সময় এসেছে। এই যোগের প্রভাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। ভাগ্যের পূর্ণ সহায়তায় কাজের জায়গায় সফলতা মিলবে। নতুন যানবাহন বা জমি-জায়গা কেনার স্বপ্ন পূরণ হতে পারে, এমনকী বিদেশ ভ্রমণের পথও প্রশস্ত হতে পারে।