সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর। ফের মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। এবার ৩ শতাংশ DA বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওড়িশার মোহনচরণ মাঝি সরকার।
2
12
এর ফলে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ হল। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী। শুধু কর্মরত সরকারি কর্মীরাই নন, রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীরাও এই ঘোষণার ফলে আর্থিকভাবে লাভবান হবেন।
3
12
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এই DA বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। সরকারি ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে।
4
12
জুলাই মাস থেকেই অতিরিক্ত ৩ শতাংশ DA পাওয়ার যোগ্য হবেন রাজ্য সরকারি কর্মীরা। ফলে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতাও পাওয়ার সুযোগ থাকছে কর্মীদের।
5
12
ওড়িশা সরকারের ঘোষণা অনুযায়ী, বর্ধিত ৩ শতাংশ DA নগদে দেওয়া হবে। ২০২৬ সালের নভেম্বর মাসের বেতনের সঙ্গেই কর্মীদের অ্যাকাউন্টে জমা পড়বে বর্ধিত মহার্ঘ ভাতার টাকা। এর পাশাপাশি ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় জুলাই মাস থেকে নভেম্বর পর্যন্ত প্রাপ্য বকেয়া টাকাও কর্মীরা পাবেন।
6
12
নভেম্বরের বেতনের সময় শুধু নতুন হারে মহার্ঘ ভাতাই নয়, আগের মাসগুলির বকেয়া DA-ও পাওয়ার কথা। মূল্যবৃদ্ধির বাজারে রাজ্য সরকারি কর্মীদের কাছে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।
7
12
শুধু কর্মরত সরকারি কর্মীরাই নন, ওড়িশা সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও। সরকারি কর্মীদের DA-র মতোই পেনশনভোগীদের ক্ষেত্রে এই অতিরিক্ত সুবিধা কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে।
8
12
নভেম্বর মাসের পেনশনের সঙ্গেই বর্ধিত TI পাওয়ার কথা পেনশনভোগীদের। ফলে অবসরপ্রাপ্ত কর্মীরাও জুলাই থেকে কার্যকর হওয়া বর্ধিত সুবিধার বকেয়া অর্থ পাবেন।
9
12
রিপোর্ট অনুযায়ী, ওড়িশা সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় ৮.৫ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন। অর্থাৎ, কর্মরত কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের কাছেও এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
10
12
মহার্ঘ ভাতা বা DA হল সরকারি কর্মীদের বেতনের সঙ্গে দেওয়া অতিরিক্ত আর্থিক সুবিধা। মূলত বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং মূল্যবৃদ্ধির প্রভাব সামাল দিতে এই ভাতা দেওয়া হয়।
11
12
সাধারণত কর্মীদের মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হিসেবে DA হিসাব করা হয়। সময়ের সঙ্গে মূল্যবৃদ্ধির পরিস্থিতি বিবেচনা করে সরকার এই ভাতার পরিমাণ সংশোধন করে।
12
12
ওড়িশা সরকারের এই ৩ শতাংশ DA বৃদ্ধির ফলে রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের হাতে অতিরিক্ত টাকা আসবে। ফলে উৎসবের মরশুমের পর তাঁদের আর্থিক স্বস্তি কিছুটা বাড়বে বলেই মনে করা হচ্ছে।