সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য দারুণ ভাইরাল হয়েছে, সেখানে দাবি করা হচ্ছে এক অদ্ভুত জিনিস। কী? যদি আপনার ফোন নম্বর আপনার জন্মাঙ্কের সঙ্গে মিলে যায় তাহলে জীবন ১৮০ ডিগ্রি ঘুরে যেতে পারে। অর্থের কোনও অভাব হবে না কখনও, চাকরি বা কেরিয়ারে তরতরিয়ে উন্নতি করবেন, সম্পর্ক মজবুত হবে। কিন্তু এই দাবি কি সত্য? ছবি- সংগৃহীত
2
6
সংখ্যাতত্ত্ব অনুযায়ী, প্রতিটি মানুষের একটি জন্মাঙ্ক থাকে। আর এই সংখ্যা অনুযায়ী সেই ব্যক্তির ব্যক্তিত্ব হয়। তিনি কেমন ভাবনা চিন্তা রাখেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেমন সবটাই নির্ভর করে এই জন্মাঙ্কের উপর। আর ভাইরাল পোস্ট অনুযায়ী সংখ্যাতত্ত্বের মতে, যদি আপনার ফোন নম্বরের যোগ ফল আপনার জন্মাঙ্কের সঙ্গে হুবহু মিলে জে তাহলে সত্যিই জীবনে ইতিবাচক বদল আসে। আত্মবিশ্বাস, ফোকাস বাড়ে। ছবি- সংগৃহীত
3
6
অনেকেই ফোন নম্বর থেকে গাড়ির নম্বর সহ ইত্যাদি অতিরিক্ত টাকা খরচ করে নিজের লাকি নম্বর অনুযায়ী নেন। কিন্তু এতে কি সত্যিই কোনও বিরাট ফারাক পড়ে? ছবি- সংগৃহীত
4
6
সমাজমাধ্যমে এই ধরনের যে তথ্য দেখা যায়, সেগুলো মূলত ভুয়ো হয়। ফোন নম্বর বদলালে বা ফোন নম্বরের কারণে কারও বসে বসে চাকরি হতে পারে না, হুট করে বিয়ের প্রস্তাব আসতে পারে না। বা কেউ রাতারাতি বড়লোক বনে যেতে পারে না। তবে কেউ যদি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এটি মানেন তাহলে তাঁর আত্মবিশ্বাস বাড়ে। আর তার জোরেই তিনি তাঁর ইচ্ছে পূরণ করতে সক্ষম হন। জীবনে ইতিবাচক বদল আসে। ছবি- সংগৃহীত
5
6
এবার প্রশ্ন এই জন্মাঙ্ক কী? কীভাবে হিসেব করবেন? যদি ১ থেকে ৯ এর মধ্যে আপনার জন্ম তারিখ হয় কোনও মাসের তাহলে সেটাই আপনার জন্মাঙ্ক। এবার কারও যদি ১২ তারিখ জন্ম হয় কোনও মাসের তাহলে তাঁর জন্মাঙ্ক হবে ১+২= ৩। একই ভাবে ২৫ তারিখে কারও জন্মদিন হলে কোনও মাসের, তাঁর জন্মাঙ্ক হবে ৭। ছবি- সংগৃহীত
6
6
এবার ধরা যাক আপনার ফোন নম্বর ৯৮৭৬৫৪৩২১০। তাহলে এর যোগ ফল দাঁড়াবে: ৯+৮+৭+৬+৫+৪+৩+২+১+০= ৪৫, ৪+৫= ৯। ফলে যাঁদের জন্মাঙ্ক ৯ এবং ফোন নম্বরের যোগ ফল ৯ তাঁদের ম্যাচ হবে। ছবি- সংগৃহীত