আবার বিপাকে নোরা ফতেহি! অশ্লীলতার দায়ে ফতোয়া জারি উত্তরপ্রদেশে
নিজস্ব সংবাদদাতা
২০ মার্চ ২০২৬ ১৬ : ১৯
শেয়ার করুন
1
10
বলিউডে 'আইটেম ডান্স' মানেই যেন নতুন কোনও বিতর্ক। এবার সেই বিতর্কের কেন্দ্রে উঠে এলেন অভিনেত্রী নোরা ফতেহি এবং অভিনেতা সঞ্জয় দত্ত। তাঁদের আগামী ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর নতুন গান ‘সরকে চুনার তেরি সরকে’ মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তুমুল সমালোচনার মুখে পড়েছে।
2
10
অভিযোগ উঠেছে, এই গানের কথা অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অত্যন্ত কুরুচিকর শব্দে ঠাসা। এই ঘটনার জেরে উত্তরপ্রদেশের ভিত্তিক এক ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে নোরার বিরুদ্ধে কড়া ফতোয়া জারি করা হয়েছে।
3
10
ঘটনাটি ঠিক কী? রক্ষণশীল ইসলাম সমাজের একাংশ এটি মেনে নিতে পারছেন না নোরার এই আইটেম নম্বরকে। উত্তরপ্রদেশের মৌলবীদের দাবি, এই গানে যে ধরনের অঙ্গভঙ্গি এবং পোশাক ব্যবহার করা হয়েছে, তা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।
4
10
তাঁদের মতে, পবিত্র ইসলামি সংস্কৃতিতে বিনোদনের নামে এই ধরনের কুরুচিকর উপস্থাপনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
5
10
ফতোয়া জারিকারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গানটি মুসলিম যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাঁরা নোরাকে এই ধরনের কাজ থেকে বিরত থাকার কড়া নির্দেশ দিয়েছেন।
6
10
এমনকী স্যোশাল মিডিয়ায় এই গানটি বয়কট করার ডাক দেওয়া হয়েছে। সংগঠনের এক শীর্ষ স্থানীয় ধর্মগুরু বলেন, "শিল্পের নামে অশ্লীলতাকে প্রশ্রয় দেওয়া যায় না। যা আমাদের ধর্মের শিক্ষার বিরোধী, তাকে বর্জন করাই শ্রেয়।"
7
10
গানটি নিয়ে নেতিবাচকতা ছড়াতেই সমাজমাধ্যমে মুখ খুলেছিলেন নোরা। তিনি জানিয়েছিলেন, কন্নড় ভাষায় তিন বছর আগে এই গানের দৃশ্যে শুট করেছিলেন৷ তারপর এই গান কীভাবে উপস্থাপন করা হবে সেই বিষয় তিনি কিছুই জানেন না।
8
10
নোরা আরও জানিয়েছেন, এই গানকে তিনি 'নায়ক নহি খলনায়ক হু ম্যায়' এর রিমেক ভেবেছিলেন।
9
10
তিনি বলেন, "যখন অনুবাদ করা হয় তখন আমার কাছে সেই অনুবাদ অশালীন মনে হয়নি৷ আমি কন্নড় ভাষা বুঝিনা তাই তাঁরা আমাকে যা বলেছিল তাই বিশ্বাস করেছিলাম৷ কিন্তু এখন হিন্দিতে ডাবিং করার সময় তাঁরা গানের কথায় যা যা পরিবর্তন করেছেন, তা আমার অনুমতি নিয়ে করেননি৷ আমি এই বিষয় কিছুই জানি না।"
10
10
নোরা বলেন, "গান মুক্তির মুহূর্তে আমি দেখলাম, তাঁরা আপত্তিকর কিছু ছবি ব্যবহার করেছে৷ শুধু তাই নয় এআই দিয়ে সঞ্জয় আর আমার একটা ছবিও ব্যবহার করা হয়েছে৷ অনুষ্ঠানে গানের এই ভিডিও দেখে আমি বিরক্ত হয়েছিলাম।"