খাওয়াদাওয়া, টানা বিশ্রামের সুযোগ মেলেনি ৬০ ঘণ্টা। দিন-রাত এক করে, সেই রেললাইনেই থেকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছেন। ফলাফল পেলেন হাতেনাতে। অবশেষে আজ থেকেই মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশন দিয়ে স্বাভাবিক হতে চলেছে ট্রেন চলাচল।
2
7
গত বৃহস্পতিবার নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন এলাকায় একটি বিস্তীর্ণ অংশে ধস নামার পর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে ট্রেন পরিষেবা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবারও পূর্বরেল ১৫টি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করেছে।
3
7
৬০ ঘণ্টার বেশি সময় ধরে কয়েকশো রেল কর্মী যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে ফের একবার ওই রেললাইন ট্রেন চলাচলের উপযোগী করে তোলার লড়াই করছেন।
4
7
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে জানান, ট্র্যাক মেরামতির কাজ সম্পূর্ণ হয়েছে। পরীক্ষামূলকভাবে মালগাড়িও চালানো হয়েছে। সব ঠিক থাকলে তার কিছুক্ষণের মধ্যেই ওই লাইন দিয়ে প্যাসেঞ্জার ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
5
7
ভারী বৃষ্টির মাঝেই একটানা কাজ চালিয়ে যাওয়া সহজ ছিল না মোটেই। তবে প্রতিকূলতা থাকা সত্ত্বেও হার মানেননি কেউ। রেলের অফিসার, ইঞ্জিনিয়ার, কর্মী এবং শ্রমজীবীরা, একযোগে কাজ চালিয়ে গিয়েছেন।
6
7
ঘণ্টার পর ঘণ্টা ওই রেললাইনে কাজ করার পর, কিছুক্ষণের জন্য সেই রেললাইনের ওপরে শুয়েই শ্রমিকদের বিশ্রাম নেওয়ার ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। যা দেখে কুর্ণিশ জানিয়েছেন বহু মানুষ।
7
7
রেল কর্মীদের উৎসাহ দিতে গতকাল থেকেই ফরাক্কায় পড়ে রয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে। শনিবার সকাল থেকে একাধিকবার তাঁকে রেল কর্মীদের পাশে দাঁড়িয়ে হাততালি দিয়ে, ভারত মাতার জয়ধ্বনি দিয়ে সকলকে উৎসাহ দিতে দেখা গিয়েছে।