নীলষষ্ঠী কবে,কখন? হরপার্বতীর বিয়েতে সন্তানের মঙ্গলব্রতের প্রচলন হল কীভাবে?
নিজস্ব সংবাদদাতা
৯ এপ্রিল ২০২৬ ১৪ : ০০
শেয়ার করুন
1
10
'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে', ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে এইটুকুই আর্তি ছিল ঈশ্বরী পাটনীর৷ সন্তানের মঙ্গলকামনা, বাংলার মায়েদের এই চিরন্তন মনোবাসনাই নীল ষষ্ঠীর ব্রতের মূল উপজীব্য৷
2
10
চৈত্র সংক্রান্তির আগের দিন মায়েরা সকাল থেকে নির্জলা উপবাস রাখেন৷ সন্ধেবেলা স্নান সেরে শুদ্ধ কাপড়ে শিবের পুজো করেন সন্তানের সুস্থ জীবনের কামনা জানিয়ে৷
3
10
ব্রতের নাম নীলষষ্ঠী হলেও এই দিন ষষ্ঠী দেবী নয়, আরাধনা করা হয় নীলকণ্ঠ শিবের৷ এই বছর ১৩ এপ্রিল নীলষষ্ঠী।
4
10
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ সোমবার নীলষষ্ঠী৷ বিকাল ৫ টা ২ মিনিট থেকে সন্ধে ৭ টা ১৫ মিনিট পর্যন্ত নীল ষষ্ঠীর শুভ সময়।
5
10
পৌরাণিক কাহিনি অনুসারে দক্ষযজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন শিবজায়া সতী। তারপর নীলধ্বজ রাজার কন্যারূপে দেবী পার্বতী পুনরায় জন্মগ্রহণ করেন নীলাবতী রূপে৷
6
10
চৈত্র সংক্রান্তি গাজন এগুলো হরপার্বতীর বিয়ের উৎসব। নীলষষ্ঠীর দিন হরপার্বতীর বিয়ে হয়েছিল বলে বিশ্বাস৷
7
10
নীলষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে লোককথাও। এক ব্রাহ্মণ ব্রাহ্মণী নানা আচার ব্রত উপবাস রাখতেন৷ কিন্তু তাঁদের কোনও সন্তানই বেশিদিন বাঁচত না।
8
10
কাশীতে সেই ব্রাহ্মণ ব্রাহ্মণীর দুঃখ দেখে মা ষষ্ঠী জনৈক বৃদ্ধার রূপ ধরে দর্শন দেন৷ ব্রাহ্মণীকে পরামর্শ দেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস জীবন যাপন করতে হবে৷
9
10
চৈত্র সংক্রান্তির আগের দিন সন্ধেবেলা নীলাবতীর পুজোর পর নীলকণ্ঠ শিবের ঘরে প্রদীপ জ্বেলে মা ষষ্ঠীকে প্রণাম জানিয়ে জলগ্রহণ করতে হবে৷
10
10
বৃদ্ধার পরামর্শে সন্তানের মঙ্গল কামনায় ব্রাহ্মণ ব্রাহ্মণী নীলষষ্ঠীর ব্রত করা শুরু করেন৷ তারপর থেকে তাঁদের সন্তান সুস্থ শরীরে বেঁচে ছিল। এই লোককথা থেকে বাংলার ঘরে ঘরে মায়েরা নীলষষ্ঠীর উপোস রাখেন।