২৩ বছর পর শ্রাবণের সোমবারেই নাগপঞ্চমী তিথি! সর্পদোষ কাটাতে ১৭ জুলাই করুন এই টোটকা, জানুন পুজোর সেরা মুহূর্ত
নিজস্ব সংবাদদাতা
২৫ জুলাই ২০২৬ ১৯ : ১০
শেয়ার করুন
1
6
শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অত্যন্ত বিশেষ হতে চলেছে। ২৩ বছর পর শ্রাবণের সোমবারে পড়েছে নাগপঞ্চমী। জেনে নিন কবে সেই দিন,পুজোর শ্রেষ্ঠ সময়। একই সঙ্গে জেনে নিন সর্প দোষ থাকলে সেটা কাটাতে কী করণীয়। ছবি- সংগৃহীত
2
6
আগামী ১৬ আগস্ট বিকেল ৪ টে ৫২ মিনিটে শুরু হচ্ছে নাগপঞ্চমী তিথি। চলবে ১৭ আগস্ট বিকেল ৫ টা অবধি। এই কারণে এই বছর নাগপঞ্চনী পালিত হবে ১৭ আগস্ট। ছবি- সংগৃহীত
3
6
নাগপঞ্চমী তিথির পুজোর শ্রেষ্ঠ সময় ১৭ আগস্ট সকাল ৫.৫১ মিনিট থেকে সেদিনের দুপুর ১২.২৬ মিনিট পর্যন্ত। এই সময়ই একত্রে দেবাদিদেব মহাদেব এবং নাগ দেবতার পুজোর সংযোগ তৈরি হচ্ছে। ছবি- সংগৃহীত
4
6
কারও যদি জন্মছকে সর্প দোষ থেকে থাকে তাহলে সেটা কাটানোর শ্রেষ্ঠ দিন হচ্ছে নাগপঞ্চমী। কিন্তু কীভাবে? এদিন কী করলে এই দোষ থেকে মুক্তি পাবেন জেনে নিন। ছবি- সংগৃহীত
5
6
শিবলিঙ্গকে দুধ, গঙ্গাজল দিয়ে অভিষেক করান। একটি পিতল বা স্টিলের বাটিতে তামা বা পিতলের জোড়া সাপ রাখুন। সেটিকে দুধ দিয়ে অভিষেক করান। বেলপাতা, ধুতরা ফুল, সাদা চন্দন, সাদা ফুল অর্পণ করুন। ছবি- সংগৃহীত
6
6
এদিন ওম নমঃ শিবায় জপ করুন ১০৮ বার। এছাড়া রাহু কেতুকে শান্ত করার জন্য ওম রা রাহবে নমঃ, ওম কে কেতবে নমঃ জপ করুন। এতে সর্প দোষ দূর হবে।ছবি- সংগৃহীত