মুরগির ঝাল, কষা-সহ নানা রকম পদ তো খেয়েছেন। বাদ যায়নি রেজালা, বাটার চিকেন ইত্যাদি! কিন্তু কখনও মুরগির রসা বা রসল্লা খেয়েছেন কি? নাম শুনেই জিভে জল? তাহলে জেনে নিন কী করে রাঁধবেন ঠাকুরবাড়ির এই জনপ্রিয় রান্না। ছবি: সংগৃহীত
সবার আগে একটা পেস্ট বানিয়ে নিন। এর জন্য লাগবে বেশ অনেক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এগুলো সব কিছুক্ষণ হালকা গরম জলে ভিজিয়ে রাখুন। তারপর পেস্ট বানিয়ে নিন। ছবি: সংগৃহীত
4
7
এবার মাংসের টুকরোগুলো ভাল করে ধুয়ে তাতে নুন, পেঁয়াজ কুচি, কয়েকটা গোলমরিচ, তেজপাতা, লাল কাঁচা লঙ্কা দিয়ে দিন। তাতে আগের বানিয়ে রাখা মিশ্রণ ঢেলে দিন। ছবি: সংগৃহীত
5
7
এবার মাংসের সঙ্গে যোগ করুন টক দই, দুই চামচ ঘি। সবটা দিয়ে এবার ম্যারিনেট করে সরিয়ে রাখুন আধ ঘণ্টার জন্য। ছবি: সংগৃহীত
6
7
গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে এই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে কষান। হাইফ্লেমে ভাল করে ৭-৮ মিনিট কষিয়ে ঢাকা দিয়ে দিন। ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে ফের মিনিট ১০ এর জন্য ঢাকা দিয়ে রাখুন। ছবি: সংগৃহীত
7
7
এবার ঢাকা খুলে দুই চামচ ঘি, স্বাদ মতো চিনি এবং নুন দিয়ে দিন। উপর দিয়ে ছড়িয়ে দিন কাঁচা লঙ্কা। অল্প নাড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন ভাতের সঙ্গে। ছবি: সংগৃহীত