বর্ষায় বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন। কিন্তু কোথায় গেলে ক'টা দিনের ছুটিটা জাস্ট জমে যাবে, চোখ, মন দুই আরাম পাবে বুঝতে পারছেন না? ঢেউ খেলানো সবুজ আর বৃষ্টির মনোরম রূপের সাক্ষী থাকতে গন্তব্য হোক এই ৫ জায়গার একটি। ছবি- সংগৃহীত
2
7
জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বেড়াতে যেতে চাইলে আপনার অন্যতম গন্তব্য হতে পারে কেরল। মেঘে ঢাকা পাহাড়, ঝর্ণা, চা বাগানের মাঝে কয়েকটি দিন মুগ্ধতার সঙ্গে কেটে যাবে। এর সঙ্গে ঘুরে নিতে পারেন মুন্নার, অ্যালেপি, ওয়ানাড, ইত্যাদি। ছবি- সংগৃহীত
3
7
ছোট ছোট পাহাড়ি নদী, ঢেউ খেলানো বিভিন্ন শেডের সবুজ, মেঘে ঢাকা পাহাড় আর তার মাঝে সরু পথ। এমন এক মায়াবি জায়গায় যদি হারিয়ে যেতে চান তাহলে চলে যান উত্তর পূর্বের জুকু ভ্যালি। বৃষ্টি নামলে এই জায়গা কোনও রূপকথার দেশ বলে মনে হতেই পারে। ছবি- সংগৃহীত
4
7
বৃষ্টির সময় মেঘালয় আলাদাই অনন্য রূপ ধারণ করে। ফুলফেঁপে ওঠে ঝর্ণাগুলো। এছাড়া ভারতের অন্যতম পরিষ্কার গ্রাম, আঁকাবাঁকা পথের সৌন্দর্য তো আছেই। ছবি- সংগৃহীত
5
7
পশ্চিমঘাটের বর্ষার সৌন্দর্য দেখতে চাইলে লোনাভালা চলে আসুন। ঝর্ণা থেকে হ্রদ, পাহাড়, ছোট ছোট ট্রেকিং পথ সব দিয়েই সাজানো এই জায়গাটি। বৃষ্টি আর মেঘের মিশেলে অপরূপ দেখায় এই জায়গাটি। ছবি- সংগৃহীত
6
7
ভারতের স্কটল্যান্ড বলা হয় কুর্গকে। কফি বাগানের মাঝে কফির কাপ হাতে সবুজে ঘেরা পাহাড় দেখতে মন্দ লাগবে না, কী বলেন? সঙ্গে রয়েছে একাধিক ঝর্ণা, গুহা, মনাস্ট্রিও। ছবি- সংগৃহীত
7
7
ভিড় এড়িয়ে মনোরম পরিবেশে বর্ষার সময় ক'টাদিন কাটাতে চাইলে চলে যান উটি। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, চাবাগান, হ্রদ, ঝর্ণা সব দেখে, আয়েশ করে বৃষ্টি দেখে সপ্তাহখানেক কাটিয়ে আসতে পারেন। ছবি- সংগৃহীত