অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বহুদিন ধরেই তাঁর প্রেম নিয়ে জল্পনা চলছিল, তবে এবার খবর পাকা যে খুব তাড়াতাড়িই সাত পাকে ঘুরতে চলছেন এই অভিনেত্রী।
2
8
টলিপাড়ার অন্দরে আগেই খবর ছড়িয়েছিল যে অভিনেত্রী মন দিয়েছেন এক নৌসেনাকে। তবে তিনি নাকি অবাঙালি। কিন্তু সেই জল্পনাকে দূরে সরিয়ে এখন জানা যাচ্ছে, খাঁটি বাঙালি পুরুষকেই মন দিয়েছেন মিমি।
3
8
জানা যাচ্ছে, চলতি বছর নভেম্বরেই আইনি বিয়ে সারবেন মিমি চক্রবর্তী। আর বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে পাহাড়ে বসবে তাঁর বিয়ের বাসর।
4
8
মিমি উত্তরবঙ্গের মেয়ে। তাই পাহাড়কেই বেছে নিয়েছেন এই শুভদিন উৎযাপন করার জন্য। জানা যাচ্ছে, কালিম্পংয়ে বিয়ের আয়োজন করা হবে।
5
8
পাহাড়ি সৌন্দর্য আর পরিবার ও কাছের মানুষদের সাক্ষী রেখেই বিয়ের পিঁড়িতে বসবেন মিমি। অভিনেত্রীর নাকি ইচ্ছা, একদম ছিমছামভাবেই বিয়ে করার।
6
8
তাই হয়তো এখনও পর্যন্ত নিজের এই শুভদিনের ঘোষণা তিনি করেননি। শুধু তাই-ই নয়, এখনও পর্যন্ত হবু বরকেই সামনে আনেননি মিমি।
7
8
এদিকে, অভিনেত্রীর বিয়ের খবর ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে তাঁর অনুরাগীরা উৎসুক। মিমিকে নতুন কনের বেশে দেখার জন্য অপেক্ষায় আছেন তাঁরাও।
8
8
এখন দেখার পালা, কবে এই শুভদিনের ঘোষণা করেন মিমি। অভিনেত্রীর হাতে এখন একগুচ্ছ কাজ। সবদিক সামলেই নতুন জীবনে পা রাখতে চলেছেন তিনি।