নিজের এআই 'ক্লোন' তৈরি করছেন মেটা-প্রধান মার্ক জুকারবার্গ। লক্ষ্য একটাই- সংস্থার কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ। তাঁদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেওয়া। মেটার অন্দরে কাজের গতি বাড়াতে এবং কৃত্রিম মেধাকে আরও বেশি করে কাজে লাগাতে জুকারবার্গের এই নতুন পদক্ষেপ নিয়ে শোরগোল প্রযুক্তি মহলে।
2
10
জানা গিয়েছে, জুকারবার্গের গলার স্বর, কথা বলার ভঙ্গি এবং জনসমক্ষে দেওয়া তাঁর বিভিন্ন বক্তব্য বিশ্লেষণ করে এই এআই-কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
3
10
কর্মীদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় অবিকল জুকারবার্গের ঢঙেই কথা বলবে এই এআই। এমনকী তাঁর চিন্তাভাবনার ছাপও থাকবে সেই উত্তরে।
4
10
বর্তমানে মেটা-র কর্মী সংখ্যা প্রায় ৭৯ হাজার। স্বাভাবিক ভাবেই সংস্থার শীর্ষকর্তার নাগাল পান না সিংহভাগ কর্মী। সেই দূরত্ব ঘোচাতেই জুকারবার্গের এই ‘ডিজিটাল প্রতিরূপ’।
5
10
এই ভাবনা তাঁর কাছে নতুন কিছু নয়। এর আগে ২০২২ সালে নিজের এক ‘ডিজিটাল অবতার’ এনেছিলেন তিনি। সেই সময় তা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল।
জানা গিয়েছে, জুকারবার্গের ভিডিও এবং কণ্ঠস্বরের নমুনা ব্যবহার করে তৈরি এই চরিত্রটিকে নিখুঁত করতে তিনি নিজেও প্রশিক্ষণের কাজে হাত লাগিয়েছেন।
8
10
এর পিছনে কোটি কোটি ডলার লগ্নি করছে মেটা। সংস্থার আশা, এই প্রযুক্তি সফল হলে আগামী দিনে নামী ব্যক্তিত্ব থেকে শুরু করে বড় ব্যবসায়ীরাও নিজেদের এমন এআই সংস্করণ তৈরি করবেন।
9
10
সশরীরে উপস্থিত না থেকেও হাজার হাজার মানুষের সঙ্গে এক লহমায় যোগাযোগ রাখা সম্ভব হবে।
10
10
বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম মেধার এই বাড়বাড়ন্ত কর্মক্ষেত্রে নেতৃত্বের সংজ্ঞা বদলে দিচ্ছে। মানুষকে সরিয়ে দেওয়া নয়, বরং প্রযুক্তিকে ঢাল করে মানুষের কাজের পরিধি বাড়ানোই জুকারবার্গের আসল লক্ষ্য।