জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের নক্ষত্র পরিবর্তনের প্রভাব বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে পড়তে পারে। এবার নক্ষত্র পরিবর্তন করলেন বুধ। ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, মঙ্গল-অধিকৃত চিত্রা নক্ষত্রে প্রবেশ করেছে বুধ। জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী ১ অক্টোবর সকাল পর্যন্ত চিত্রা নক্ষত্রেই অবস্থান করবে বুধ।
2
9
বৈদিক জ্যোতিষে বুধকে বুদ্ধি, যুক্তি, বাকশক্তি, যোগাযোগ, ব্যবসা এবং সিদ্ধান্ত গ্রহণের কারক গ্রহ হিসেবে ধরা হয়। অন্যদিকে চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল। এই নক্ষত্রকে শক্তি, শিল্পকলা, সৃজনশীলতা, তীক্ষ্ণতা এবং দ্রুত সিদ্ধান্তের সঙ্গে যুক্ত করা হয়। ফলে বুধের মতো শান্ত ও যুক্তিনির্ভর গ্রহ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করায় চিন্তাভাবনা, কথাবার্তা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়োর প্রবণতা বাড়তে পারে বলে মনে করেন জ্যোতিষীরা।
3
9
মেষ রাশি: চিত্রা নক্ষত্রে বুধের অবস্থান মেষ রাশির ষষ্ঠ এবং সপ্তম ভাবকে প্রভাবিত করবে বলে জ্যোতিষীয় ব্যাখ্যায় বলা হয়েছে। এর ফলে ব্যবসায়িক অংশীদার কিংবা জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ তৈরি হতে পারে।
4
9
কথাবার্তায় সামান্য ভুলও বড় সমস্যা তৈরি করতে পারে। তাই এই সময়ে কোনও বিষয়ে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না দেওয়াই ভাল, ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনও চুক্তিতে সই করার আগে সমস্ত বিষয় ভালভাবে খতিয়ে দেখা প্রয়োজন। স্বাস্থ্যের দিকেও নজর রাখতে বলা হয়েছে।
5
9
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। সেই মঙ্গলের নক্ষত্রেই বুধের প্রবেশ হওয়ায় এই রাশির জাতকদের ক্ষেত্রে খরচ এবং মানসিক চাপ বাড়তে পারে, বড় অঙ্কের বিনিয়োগ করলে সমস্যায় পড়ার আশঙ্কা।
6
9
ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ গোপন তথ্য ভাগ করে নেওয়ার ক্ষেত্রেও সাবধান থাকতে হবে। কথাবার্তায় সংযম বজায় রাখা জরুরি। রাগের মাথায় কোনও কথা বলে ফেললে পরবর্তীতে তার প্রভাব পড়তে পারে। তাই আর্থিক সিদ্ধান্ত হোক বা ব্যক্তিগত সম্পর্ক—দুই ক্ষেত্রেই ধীরস্থিরভাবে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
7
9
মীন রাশি: মীন রাশির জাতকদের জন্যও এই সময়টা কিছুটা সতর্কতার বলে মনে করা হচ্ছে। জ্যোতিষীয় ব্যাখ্যা অনুযায়ী, বুধ এই রাশির সপ্তম ও অষ্টম ভাবের সঙ্গে যুক্ত। অষ্টম ভাবকে আকস্মিক পরিবর্তন, বাধা এবং অনিশ্চয়তার সঙ্গে যুক্ত করা হয়।
8
9
এই সময় কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় সংযম বজায় রাখা প্রয়োজন। কথার ভুল ব্যাখ্যা যাতে না হয়, সেদিকে নজর রাখা দরকার। হঠাৎ কোনও অতিরিক্ত খরচ হতে পারে৷ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা ভাল। পাশাপাশি গাড়ি চালানোর সময়ও বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ রয়েছে।
9
9
বুধবার ভগবান গণেশকে দূর্বা অর্পণ করতে পারেন। সবুজ পোশাক পরা, সবুজ শাক খাওয়া শুভ। অযথা তর্ক-বিতর্কে না জড়িয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে চিন্তাভাবনা করার কথা বলা হয়েছে।