২৭ ফেব্রুয়ারি, ২০২৬। শহর কলকাতায় তীব্র, জোরাল কম্পন। শুক্রবার দুপুরে আচমকা কেঁপে ওঠে গোটা শহর। দুপুর ১ টা ২২ মিনিটে তীব্র কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। শুধু কলকাতা নয়, কেঁপে উঠেছে গোটা জেলাও।
2
7
এর আগে, বৃহস্পতিবার সকালেও ভূমিকম্প অনুভূত হয় সিকিম-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়। যদিও মৃদু কম্পন অনুভূত হয়েছে। হতাহতের এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তথ্য, সিকিমে গত ২০ দিনে ২৫ বার ভূমিকম্প হয়েছে।
3
7
কিন্তু জানেন কি ২০২৫ সালে, খাস কলকাতা কতবার কেঁপে উঠেছে?
২১ নভেম্বর, ২০২৫-কলকাতায় তীব্র ভূমিকম্প, সাতসকালে কেঁপে ওঠে শহর। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, সকাল দশটা আট নাগাদ কেঁপে ওঠে আচমকা।
১৪ সেপ্টেম্বর ২০২৫- ১৪ সেপ্টেম্বর, বিবার বিকেল ৪টে ৪১ মিনিটে ভূমিকম্প হয় অসমে। ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ওদালগুরি। মৃদু কম্পন টের পাওয়া যায় কলকাতাতেও।
6
7
২৫ ফেব্রুয়ারি, ২০২৫- ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ ভূমিকম্পের ঘটনা ঘটে। কম্পনের উৎসস্থল ছিল বঙ্গোপসাগরে এবং ৯১ কিলোমিটার গভীরে। কেঁপে ওঠে, শহর কলকাতা সহ উপকূলীয় দক্ষিণবঙ্গের একাংশ।
7
7
৭ জানুয়ারি, ২০২৫- মঙ্গলবার, ৭ জানুয়ারি। রাজ্যবাসীর দিন একপ্রকার শুরু হয় আতঙ্ক দিয়েই। সাতসকালে ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা। সকাল ছ' টা ৪০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। প্রায় এক মিনিট ধরে এই কম্পন অনুভব করতে পেরেছিলেন শহরবাসী। কম্পনের তীব্রতাও ছিল অনেকটা বেশি, আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন।