যেকোনও প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষায় সাফল্য পেতে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব অপরিসীম।
2
7
দেশ-বিদেশের নানা খুঁটিনাটি তথ্য যেমন জ্ঞানের পরিধি বাড়ায়, তেমনই অন্যদের থেকে প্রতিযোগিতায় এগিয়ে থাকতেও সাহায্য করে।
3
7
সম্প্রতি নেটপাড়ায় এমনই একটি কৌতূহলোদ্দীপক প্রশ্ন ঘিরে চর্চা তুঙ্গে। প্রশ্নটির উত্তর অনেকের জানা থাকলেও সামান্য অসাবধানতায় ভুল হয়ে যায়। এদিকে ভারতের সমৃদ্ধ ভাষা বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে রয়েছে এই রহস্য।
4
7
প্রশ্নটি হলো, ভারতের এমন একটি ভাষা, যা ইংরেজিতে উল্টো দিক থেকে লিখলেও বানানে কোনও বদল হয় না?উত্তরটি হলো- মালায়ালম।
5
7
ইংরেজি হরফে ‘MALAYALAM’ শব্দটি দেখলে বোঝা যাবে, একে পেছন থেকে বা উল্টো করে লিখলেও বানানের কোনও পরিবর্তন হয় না। ভাষাতত্ত্বের ভাষায় একে বলা হয় ‘প্যালিনড্রোম’।
6
7
এটি মূলত দ্রাবিড় বংশোদ্ভূত এই প্রাচীন ভাষা। ভারতের কেরালা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ ও পুদুচেরিতে বহুল ব্যবহৃত।
7
7
মালায়ালম ভারতের ২২টি সংবিধান স্বীকৃত সরকারি ভাষার একটি। পাশাপাশি, ২০১৩ সালে এই ভাষাকে ভারতের অন্যতম ‘শাস্ত্রীয় ভাষা’র মর্যাদাও দেওয়া হয়েছে।