দোকানের নয়, এই জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন বাড়িতে বানানো মাখন-মিছরি! রইল সহজ রেসিপি
নিজস্ব সংবাদদাতা
২৫ আগস্ট ২০২৬ ১৫ : ৪৭
শেয়ার করুন
1
5
সামনেই জন্মাষ্টমী। এদিন গোপালকে ৫৬ ভোগ দিতে হয়। আর তার অন্যতম মাখন মিছরি। কিনে নয়, বরং বাড়িতেই বানিয়ে নিন এই পদ। কীভাবে, কী কী লাগবে জেনে নিন। ছবি- সংগৃহীত
2
5
মাখন মিছরি বানানোর জন্য লাগবে: ঘি, বরফ, মিছরি, পেস্তা কুচি, জাফরান। ব্যাস এই সামান্য উপকরণ হলেই হবে। ছবি- সংগৃহীত
3
5
তিন বড় চামচ ঘি নিন। সঙ্গে নিয়ে নিন ৩-৪ টি বরফের টুকরো। এবার এই বরফের টুকরো দিয়ে ঘি ঘষতে থাকুন। বেশ অনেকক্ষণ ধরে বরফ দিয়ে ঘি ঘষতে ঘষতে যখন দেখবেন বরফ গলে গিয়েছে, ঘিয়ের রং বদলে সাদা হয়ে গিয়েছে বুঝবেন মাখন তৈরি। ছবি- সংগৃহীত
4
5
এবার একটি পাত্রে এই মাখন তুলে নিন। তাতে যোগ করুন মিছরি। মিছরি চাইলে মাখনের সঙ্গে মিশিয়ে দিতে পারেন বা উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। ছবি- সংগৃহীত
5
5
এবার এই মাখন মিছরি গার্নিশ করার পালা। পেস্তা কুচি, জাফরান দিয়ে সাজিয়ে দিন গোপালের এই পছন্দের খাবার। এবং নিবেদন করুন। তুলসী পাতা দিতে ভুলবেন না কিন্তু! ছবি- সংগৃহীত