PF এর টাকা তোলার নিয়মে বড় বদল, শিক্ষা-চিকিৎসা-বিয়েতে কতবার কত টাকা তুলতে পারবেন? জানুন নতুন নিয়ম
নিজস্ব সংবাদদাতা
১২ সেপ্টেম্বর ২০২৬ ০৯ : ২২
শেয়ার করুন
1
11
চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। প্রভিডেন্ট ফান্ড বা EPFO-র সদস্যদের PF অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়মে বদল এসেছে। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, বিয়ে এবং বাড়ির প্রয়োজনের মতো ক্ষেত্রে পিএফ অ্যাডভান্স নেওয়ার নিয়ম আরও সহজ করা হয়েছে। সম্প্রতি এক্স হ্যান্ডলে এই সংক্রান্ত তথ্য জানিয়েছে EPFO।
2
11
EPFO-র নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তি EPF-এর সদস্য হওয়ার এক বছর পূর্ণ করার পর তাঁর মোট PF ব্যালান্সের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন।
3
11
এখানে মোট PF ব্যালান্স বলতে শুধু কর্মীর নিজের জমা টাকা নয়, কর্মী ও সংস্থা—উভয়ের জমা করা অর্থ এবং তার উপর পাওয়া সুদ মিলিয়ে যে পরিমাণ টাকা জমা হয়েছে, সেটিই বোঝানো হয়েছে।
4
11
শিক্ষার ক্ষেত্রেও PF advance নেওয়ার সুযোগ রয়েছে। নিজের অথবা সন্তানের শিক্ষার প্রয়োজনে PF থেকে টাকা তোলা যেতে পারে। এই উদ্দেশ্যে সর্বোচ্চ ১০ বার PF advance নেওয়ার সুযোগ রয়েছে।তবে পুরো EPF membership period বা সদস্যপদের সময়কাল মিলিয়ে শিক্ষার জন্য PF থেকে টাকা তোলার সর্বোচ্চ সীমা ১০ বার।
5
11
চিকিৎসার জন্য টাকা তুলতে কোনও নির্দিষ্ট সীমা নেই। নিজের অথবা পরিবারের কোনও সদস্যের চিকিৎসার জন্য প্রয়োজন হলে যতবার প্রয়োজন PF advance নেওয়া যাবে। এই কারণে টাকা তোলার ক্ষেত্রে নির্দিষ্ট কোনও সর্বোচ্চ সংখ্যার সীমা রাখা হয়নি।
6
11
নিজের বিয়ে অথবা পরিবারের কোনও সদস্যের বিয়ের জন্যও পিএফ অ্যাডভান্স নেওয়া যায়। এই ক্ষেত্রে একজন সদস্য তাঁর সম্পূর্ণ ইপিএফ মেম্বারশিপ পিরিয়ড এ সর্বোচ্চ ৫ বার PF advance নিতে পারবেন।অর্থাৎ, নিজের বা পরিবারের সদস্যের বিয়ের খরচ মেটানোর জন্য PF-এর টাকা ব্যবহারের সুযোগ থাকছে, তবে সারা সদস্যপদে এই সুবিধা সর্বাধিক পাঁচবার নেওয়া যাবে।
7
11
বাড়ি কেনা থেকে ঋণ শোধ—PF থেকেও মিলবে টাকাশুধু শিক্ষা, চিকিৎসা বা বিয়েই নয়, বাড়ি সংক্রান্ত বেশ কিছু প্রয়োজনেও PF advance নেওয়ার সুযোগ রয়েছে।
8
11
PF-এর টাকা ব্যবহার করা যেতে পারে, বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য, বাড়ি তৈরির জন্য, গৃহঋণ বা হোমলোন পরিশোধের জন্য, বাড়ি সংস্কার বা মেরামতের জন্যএই সমস্ত বাড়ি সংক্রান্ত প্রয়োজন মিলিয়ে সর্বোচ্চ ৫ বার পিএফ অ্যাডভান্স নেওয়ার সুযোগ রয়েছে।
9
11
বিশেষ পরিস্থিতিতে বছরে দু'বার পিএফ অ্যাডভান্স নেওয়া যাবে। একজন সদস্য একটি আর্থিক বছরে সর্বোচ্চ দু'বার PF advance নিতে পারবেন।
10
11
চাকরি চলে গেলেও PF থেকে মিলবে আর্থিক সাহায্যহঠাৎ চাকরি চলে গেলে আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন বহু মানুষ। EPFO-র নিয়ম অনুযায়ী, চাকরি হারানোর ক্ষেত্রে সদস্য তাঁর PF fund-এর সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন।
11
11
সব মিলিয়ে নতুন নিয়মে চিকিৎসা, শিক্ষা, বিয়ে, বাড়ি সংক্রান্ত প্রয়োজন কিংবা চাকরি হারানোর মতো পরিস্থিতিতে PF-এর টাকা ব্যবহারের সুযোগ আরও স্পষ্ট ও সহজ হয়েছে। তবে কোন পরিস্থিতিতে কত টাকা তোলা যাবে এবং সংশ্লিষ্ট শর্ত কী, তা অবশ্যই EPFO-র প্রযোজ্য নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।