অভিনব দুধের পাউচ বাজারে এনেছে মাদার ডেয়ারি। এই পাউচ প্রাকৃতিকভাবেই মাটিতে পচনশীল। পরিবেশ উন্নয়নের কতা বিবেচনা করে এই উদ্যোগ।
2
6
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় তাজা দুধ সরবরাহকারী প্রতিষ্ঠান মাদার ডেয়ারি প্রতিদিন দেশের বিভিন্ন রাজ্যে প্রায় ৫৫ লক্ষ লিটার দুধ বিক্রি করে থাকে।
3
6
প্রাথমিক পর্যায়ে, সংস্থাটি আগামী ৫ই জুন (বিশ্ব পরিবেশ দিবস) থেকে দিল্লি-এনসিআর অঞ্চলে বিক্রিত তাদের গরুর দুধ নয়া পপচনশীল পাউচে বিক্রি শুরু করবে। তবে এই উদ্যোগে ক্রেতাদের উপর কোনও বাড়তি চাপ পড়বে না।
4
6
মাদার ডেয়ারি হলো 'ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড'-এর একটি সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান।
5
6
মাদার ডেয়ারি জানিয়েছে যে, তাদের নতুন দুধের পাউচটিতে এক অনন্য ও অভিনব পচনশীল প্যাকেজিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির ফলে পাউচের উপাদানগুলো এক ধরণের 'জৈব-উপলভ্য মোম' -এ রূপান্তরিত হয়, যা পরবর্তীতে মাটিতে বিদ্যমান অণুজীবের মাদ্যমে প্রাকৃতিকভাবেই ভেঙে গিয়ে প্রাকৃতিক উপাদানে মিশে যায়।
6
6
'ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড'-এর চেয়ারম্যান মীনেশ শাহ বলেছেন, "নতুন প্রবর্তিত এই প্যাকেজিংটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি শত শত বছর নয়, বরং মাত্র কয়েক বছরের মধ্যেই মাটিতে প্রাকৃতিকভাবে পচে যেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভোক্তাদের জন্য দুধের দামের ওপর কোনও প্রভাব না ফেলেই এই পরিবর্তনটি বাস্তবায়ন করা হচ্ছে।"