আর মাত্র কয়েক ঘণ্টা পরেই আসছে এমন এক রাত, যা নিয়ে মানুষের মধ্যে বেশ উত্তেজনা তৈরি হয়েছে।
2
10
আগামীকাল ২২ এপ্রিল, বুধবারের রাতকে নাকি মনের ইচ্ছে পূরণ হতে পারে, ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমনই এক দাবি।
3
10
শোনা যাচ্ছে, এদিন আকাশে একসঙ্গে অনেক উল্কাপাত দেখা যাবে। সাধারণভাবে আমরা যাকে 'তারা খসে পড়া' বলি, সেটাই আসলে উল্কাপাত।
4
10
অনেক দিন ধরেই একটা কথা প্রচলিত রয়েছে, যদি কেউ তারা খসে পড়তে দেখে এবং সেই সময় মনে মনে কিছু চায়, তাহলে সেই ইচ্ছে নাকি সত্যি হয়। আর এই বিশেষ রাতে যখন অনেক উল্কা একসঙ্গে খসে পড়বে, তখন সেই সুযোগ আরও বেশি বলে মনে করা হচ্ছে।
5
10
জ্যোতিষ মতে, এই দিনটি আরও বিশেষ কারণ চন্দ্র ও বৃহস্পতি বুধের রাশি অর্থাৎ মিথুনে থাকবে। এই অবস্থানকে অনেকে শুভ মনে করছেন। মনে করা হচ্ছে, এই সময় মহাবিশ্বের শক্তি মানুষের ইচ্ছা পূরণে সাহায্য করতে পারে।
6
10
বিশ্বাস অনুযায়ী, বুধবার রাত ১১টার পর যে কোনও সময় আপনি আকাশের দিকে তাকান। তারপর চোখ খোলা রেখে, দুই হাত জোড় করে নিজের মনের ইচ্ছে বলুন।
7
10
তবে এই ইচ্ছে কাউকে বলা যাবে না, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। মনে করা হয়, ইচ্ছে গোপন রাখলেই তা পূরণের সম্ভাবনা বেশি থাকে।
8
10
একইসঙ্গে শুধু চাইলেই হবে না, নিজের ইচ্ছা পূরণের জন্য বিশ্বাস রাখতে হবে। মহাবিশ্বের ওপর ভরসা রাখতে হবে এবং সেই অনুযায়ী নিজের চেষ্টাও চালিয়ে যেতে হবে।
9
10
বিজ্ঞানীরাদের মতে, উল্কাপাত একটি স্বাভাবিক ঘটনা, এর সঙ্গে ইচ্ছে পূরণের কোনও বৈজ্ঞানিক সম্পর্ক নেই। তবুও, এই ধরনের বিশ্বাস মানুষের মনে আশা জাগায় এবং ইতিবাচক ভাবনা তৈরি করে।
10
10
সবমিলিয়ে, আপনি বিশ্বাস করুন বা না-ই করুন, এই বিশেষ রাত অনেকের কাছেই হয়ে উঠছে এক নতুন আশার প্রতীক। তাই অনেকে বুধবার রাতের আকাশের দিকে তাকিয়ে নিজের মনের ইচ্ছে জানাতে প্রস্তুত।