ভারতে যে এলপিজি ব্যবহার করা হয় তাঁর বেশিরভাগ বিদেশ থেকে আমদানি করা হয়৷ ইরান-ইজরায়েলে অশান্ত পরিস্থিতির কারণে গ্যাসের আকাল৷ অতিরিক্ত টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না৷
2
12
এই পরিস্থিতিতে কেটারিং সার্ভিসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কী জানাচ্ছেন? আগামী দিনে বিয়ে জন্মদিন বা কর্পোরেট অনুষ্ঠানের জন্য খাবার খরচ কি বাড়তে চলেছে? কীভাবে পরিস্থিতি সামলাচ্ছেন? আজকাল ডট ইন এর পাতায় রইল বিস্তারিত খবর৷
3
12
রাজভোজ ক্যাটেরার এর তরফে তন্ময় পাল বলেন, "গ্যাসের জোগান না থাকায় সমস্যা তো হচ্ছেই৷ খরচ বাড়ছে৷ যে সব ইভেন্টের প্রিবুকিং আছে তাদের ক্ষেত্রে আমরা অতিরিক্ত খরচের বোঝা চাপিয়ে দিইনি৷ আমাদেরকেই অতিরিক্ত খরচ সামলাতে হচ্ছে৷ তবে এরকম চলতে থাকলে আগামী দিনে প্লেট প্রতি খাবারের খরচ বাড়াতেই হবে৷"
4
12
আজকাল ডট ইন যোগাযোগ করেছিল ব্ল্যাক ডায়মন্ড ক্যাটেরিং এর বিশাল ধরের সঙ্গে৷ তাঁর কথায়, " শুধু ক্যাটেরিং না, ফুড ইন্ড্রাস্ট্রিতে এর প্রভাব পড়েছে৷ আমরা যে বড় বড় বিয়ে বা কর্পোরেট ইভেন্টে খাবারের ব্যবস্থা করি সেগুলো অনেক দিন আগে থেকেই ঠিক করা থাকে৷ এই মুহূর্তে গ্যাস পাওয়া যাচ্ছে না তাই অনেক অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে৷ কারণ বড় বড় ব্যাঙ্কয়েটে কাঠকয়লা জ্বালিয়ে রান্না করার অনুমতি নেই৷"
5
12
ব্ল্যাক ডায়মন্ড ক্যাটেরিং এর তরফে বিশাল ধরের সংযোজন, "গতকাল একটা রিসেপশনের কাজ ছিল৷ গ্যাস শেষ হয়ে যাওয়ায় সমস্যা হয়েছে৷ বহু লোকাল সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ করেছি। কারও কাছে গ্যাস নেই৷ গত ১০ মার্চ থেকেই গ্যাস নিয়ে সমস্যা চলছে৷ যে সব সিলিন্ডার খালি হয়ে যাচ্ছে সেগুলো আর ভর্তি করা যাচ্ছে না৷ কিন্তু কাজ তো করতেই হবে৷ এভাবে তো চলতে পারে না৷ তাই বিকল্প হিসাবে কাঠকয়লার কথা ভাবা হচ্ছে৷ কিন্তু সব ব্যাঙ্কয়েটে সেই অনুমতি দেয় না৷ তবে ভাবতে হবে যাতে ব্যাঙ্কয়েটে আলাদা করে কাঠকয়লায় রান্না করার ব্যবস্থা থাকে৷"
6
12
ভোজন ক্যাটেরিং সার্ভিসেসের ম্যানেজিং ডিরেক্টর সুজয় সরকার বলেন, " আমাদের এখনও সাতটা কাজ বাকি৷ আমাদের কাছে গ্যাসের যা স্টক আছে, সেই দিয়ে আগামী দুটো কাজ করা যাবে৷ বাকি কাজ কীভাবে হবে জানি না। কোভিডের থেকে এখনের অবস্থা আরও ভয়াবহ। এক বছর আগে থেকে বুকিং রয়েছে৷ খরচ তো অন্য বিষয়, গ্যাস না পেলে কাজটা কীভাবে করব? "
7
12
ভোজন ক্যাটেরিং সার্ভিসেসের ম্যানেজিং ডিরেক্টর এর পর জুড়ে দিলেন, ''আমরা সাজেস্ট করেছি ওয়েডিং ডেট চেঞ্জ করার জন্য৷ টাকাটা ফেরত দেওয়া বড় কথা নয়৷ যাঁদের বাড়িতে বিয়ে তাদেরও সমস্যা, কারণ একটা বিয়ে মানে আত্মীয় স্বজন ছুটি নিয়ে বাইরে থেকে আসছেন, ব্যাঙ্কয়েট বুকিং থাকে সেটা ওইভাবে বদলানো যায় না। কিন্তু বিকল্প ব্যবস্থা তো কিছু নেই৷ আমরা কাঠকয়লায় উনুন বানিয়ে নিতে পারি৷ কিন্তু বেশিরভাগ ব্যাঙ্কয়েট কাঠকয়লা নিয়ে কাজ করার অনুমতি দেবে না।"
8
12
ভোজন ক্যাটেরিং সার্ভিসেসের ম্যানেজিং ডিরেক্টর বলেন "তন্দুর বা বিরিয়ানি পর্যন্ত আমরা কাঠকয়লা দিয়ে রান্না করতে পারি না। তাই গ্যাসেই করতে হয়৷ এখন এই অবস্থায় ব্যাঙ্কয়েটে আলাদা করে ব্যবস্থা করতেই হবে৷ তাদেরও ভাবতে হবে৷ আর অবশ্যই এটা খরচসাপেক্ষ। খাবার খরচ সেক্ষেত্রে বাড়বে৷ আমরা ৮০০-১০০০ লোকের কাজ করি৷ এখানে তো ইন্ডাকশন দিয়ে কাজ হবে না৷ গ্যাস ব্যবহার করলে অনেক কম খরচ হয়৷ মেনুর ক্ষেত্রেও কিছু বদল করতে হবে৷ কারণ লাইভ কাউণ্টার রাখার ক্ষেত্রেও সমস্যা হবে৷"
9
12
স্বস্তিক ক্যাটেরার জানিয়েছে, তাঁরা এই মুহূর্তে বুঝতে পারছেন না আগামী দিন কী হতে চলেছে৷ প্রযুক্তির উন্নতির কারণে মাইক্রোওয়েভ বা ইনডাকশন থাকলেও সেগুলো বড় বড় অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা সমস্যার৷ কারণ খরচ অনেকটাই বেড়ে যায়৷
10
12
'ওয়েডিং বেল' এর তরফে রুদ্রপ্রসাদ সাহা বলেন, "ওয়েডিং সিজন আপাতত শেষ৷ এই ক্রাইসিস আর কিছুদিন আগে হলে ভয়াবহ অবস্থা হত৷ ১০ তারিখ থেকে এই সমস্যাটা হচ্ছে৷ তবে আমরা ডিস্ট্রিবিউটরের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস পাওয়া যাবে বলেই তাঁরা আশ্বাস দিয়েছেন।''
11
12
কাজ যেহেতু আগে থেকেই ঠিক হয়ে থাকে তাই দাম বাড়লেও, সমস্যা হলেও কাজ তো করতেই হবে৷ 'ওয়েডিং বেল' এর তরফে রুদ্রপ্রসাদের কথায়,"আমার কাছে যাঁরা একবছর আগে থেকে টাকা দিয়ে রেখেছেন তাঁদের এখন তো আমি দাম বেড়ে গিয়েছে, বেশি টাকা লাগবে বা জিনিস নেই এসব বলতে পারব না। সেক্ষেত্রে যা ক্ষতি হচ্ছে, সেটা আমরাই বহন করছি৷ আমাদের টিম অনেক বড়৷ তারাও অনেকেই সাহায্য করছেন।"
12
12
অ্যাসপারাগাস কেটারিং ইউনিটের পক্ষ থেকে জুনিয়র হসপিটালিটি সুপারভাইজার শ্রেয়া দত্ত বলেন, "আমাদের যা যা কাজের বুকিং সেগুলো বছরখানেক আগে ঠিক থাকে৷ তাই সেক্ষেত্রে আমরা এখন ক্লায়েন্টের কাছে কোনও অতিরিক্ত টাকা চাইতে পারি না৷ আমাদের খরচ বাড়তেই পারে। আগামী দিনে কিচেন টিমের সঙ্গে আলোচনা চলছে। কীভাবে কী বদল করলে কাজটা ঠিকভাবে করা যাবে সেই নিয়ে কথা হচ্ছে৷"