কয়েকদিন আগেই রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ৬০ টাকা। ফলে মধ্যবিত্তরা বাড়তি চাপ মনে করেছেন। এখান থেকে কবে ফের পরিস্থিতি সঠিক হবে সেটিকে তাকিয়ে সকলেই।
2
10
এবার একনজরে দেখে নিন দেশের বিভিন্ন শহরের রান্নার গ্যাসের দাম কোথায় রয়েছে। তাহলেই সেইমতো সেখানকার গ্রাহকরা নিজেদের হিসেব অনুসারে সেটি খরচ করতে পারবেন।
3
10
মুম্বই, কলকাতা, চেন্নাইতে ১৪ দশমিক ২ কেজি রান্নার গ্যাসের দাম রয়েছে ৯১২ টাকা, ৯৩৯ টাকা এবং ৯২৮ টাকা। এটি লাগু হয়েছে ৭ মার্চ থেকেই।
বেঙ্গালুরুতে রান্নার গ্যাসের দাম রয়েছে ৯১৫ টাকা। ফলে দেশের প্রধান সারির সমস্ত শহরেই রান্নার গ্যাসের দাম অনেকটা বেড়েছে।
6
10
অন্যদিকে মহিলাদের উজ্জ্বলা যোজনাতে যারা রান্নার গ্যাস নিয়েছেন তাদের ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ১১৪ টাকা করে। এটি বেড়েছে মার্চ মাস থেকেই।
7
10
দিল্লিতে এই গ্যাসের দাম রয়েছে ১৮৮৩ টাকা। এটি সরাসরি প্রভাবিত হয়েছে হরমুজ প্রণালী থেকেই।
8
10
সমীক্ষা থেকে দেখা গিয়েছে ভারতে প্রতিদিন প্রায় ৩১০ লাখ
টন এলপিজি লাগে। সেখানকার প্রায় ৬২ শতাংশই আসে বিদেশ থেকে। ফলে হরমুজ প্রণালী এখানে বিরাট ভূমিকা গ্রহণ করেছে।
9
10
হরমুজ প্রণালীর এই গ্যাসের অভাবের জেরে সবথেকে বেশি প্রভাবিত হয়েছে ভারতের বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁগুলি। তাদের ক্ষতির পরিমান অনেকটা বেশি। ফলে বিশেষ বৈঠকে বসেছে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক।
10
10
বেঙ্গালুরু, দিল্লি, হায়দরাবাদ, মুম্বইয়ের বিভিন্ন রেস্তোরাঁগুলি ইতিমধ্যেই প্রমাদ গুনতে শুরু করেছে। যদি পর্যান্ত গ্যাসের যোগান না মেলে তাহলে সেখান থেকে এই শিল্পে বড় ধাক্কা আসতে চলেছে সেকথা বলাই যায়।