এলপিজি কানেকশন নিয়ে বড় আপডেট দিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম অনুযায়ী, সামান্য ভুল হলেই লক্ষ লক্ষ পরিবারে এলপিজি কানেকশন বাতিল হতে পারে।
2
10
নতুন নিয়ম অনুযায়ী, ৩০ দিনের মধ্যে এলপিজি গ্রাহকদের তাঁদের গ্যাস কানেকশন জমা দিতে হবে। ইন্ডেন, ভারত গ্যাস এবং এইচপি গ্যাস গ্রাহকদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে।
3
10
কেন্দ্রের সংশোধিত এলপিজি নিয়ম অনুযায়ী, যে পরিবারে পিএনজি, বা পাইপের মাধ্যমে গ্যাসের কানেকশন রয়েছে, তাঁরা আর এলপিজি সংযোগ রাখতে পারবেন না।
4
10
৩০ দিনের মধ্যে এলপিজি কানেকশন জমা দিতে হবে কাদের? নিয়ম অনুযায়ী, যে পরিবারে এলপিজি ও পিএনজি কানেকশন রয়েছে, তাঁদের এবার সতর্ক করা হয়েছে।
5
10
যে পরিবারে পিএনজি কানেকশন চালু রয়েছে, ৩০ দিনের মধ্যে এলপিজি কানেকশন বন্ধ করার আবেদন জানাতে হবে। নয়তো কেন্দ্রের তরফে এলপিজি কানেকশন বন্ধ করে দেওয়া হবে।
6
10
কেন্দ্রের সরকার জানিয়েছে, এক পরিবারে এলপিজি ও পিএনজি সংযোগ থাকলে, গ্যাস বিতরণে সমস্যার সৃষ্টি হয়।
7
10
ইন্ডেন, ভারত গ্যাস, এইচপি গ্যাসের ওয়েবসাইটে গিয়ে এলপিজি কানেকশন জমা দিতে পারেন। মোবাইল নম্বর, গ্রাহক নম্বর, পরিচয়পত্র জমা দেওয়ার পর এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
8
10
অর্থাৎ পিএনজি চালু করলেই, এলপিজি সংযোগ পুরোপুরি হারিয়ে যাবে না। প্রয়োজনে আবারও চালু করা যেতে পারে।
9
10
সরকারি নিয়ম অনুযায়ী, কোনও গ্রাহক যদি অন্যত্র স্থানান্তরিত হন, সেখানে পিএনজি সংযোগ না থাকলে, এলপিজি সংযোগ আবার চালু করতে পারেন।
10
10
জুন থেকে সিলিন্ডার বুকিংয়ে নয়া নিয়ম চালু হচ্ছে। নয়া নিয়ম অনুযায়ী, একটি পরিবার বছরে সর্বোচ্চ ১২টি ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডার পাবে।