রান্নার গ্যাসে বড় বদল! বন্ধ হতে পারে ১৪ কেজির লোহার সিলিন্ডার, আসছে কোন নতুন নিয়ম?
নিজস্ব সংবাদদাতা
১৫ জুলাই ২০২৬ ১৭ : ৪২
শেয়ার করুন
1
14
আমাদের প্রতিদিনের রান্নার সবচেয়ে জরুরি জিনিস হল এলপিজি গ্যাস সিলিন্ডার। এই গ্যাস সিলিন্ডার নিয়ে এবার একটি বড় খবর সামনে আসছে। সাধারণ মানুষের সুবিধা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে সরকার ও দেশের সরকারি তেল সংস্থাগুলি রান্নার গ্যাসের সিলিন্ডারে পরিবর্তন আনার কথা ভাবছে।
2
14
এতদিন ধরে বাড়িতে যে লাল রঙের ভারী লোহার সিলিন্ডার (১৪.২ কেজি) ব্যবহার করে আসছি, তা হয়তো ধীরে ধীরে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তার বদলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আধুনিক প্রযুক্তির এবং অনেক বেশি নিরাপদ ‘কম্পোজিট সিলিন্ডার’।
3
14
কিন্তু কেন এই পুরনো লোহার সিলিন্ডার বন্ধ করার কথা ভাবা হচ্ছে? আর নতুন সিলিন্ডারই বা কেমন হবে? এই নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে।
4
14
আসলে আমরা বাড়িতে যে লোহার সিলিন্ডার ব্যবহার করি, সেটি খালি অবস্থাতেই ওজনে বেশ ভারী হয়, প্রায় ১৫ কেজি। আর তার ভেতর যখন ১৪.২ কেজি গ্যাস ভরা হয়, তখন সিলিন্ডারটির মোট ওজন দাঁড়ায় প্রায় ২৯ থেকে ৩০ কেজি।
5
14
এত ভারী সিলিন্ডার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বা বহুতল বাড়ির ওপরের তলায় তোলা অত্যন্ত কষ্টকর। ডেলিভারি কর্মীদের যেমন এতে কালঘাম ছুটে যায়, তেমনই সাধারণ মানুষের পক্ষেও বাড়িতে এটি এদিক-ওদিক সরানো বেশ ঝামেলার।
6
14
পাশাপাশি লোহার সিলিন্ডারে জং ধরার একটা সমস্যা থাকে। অনেক সময় পুরনো সিলিন্ডার থেকে গ্যাস লিক করার ভয়ও থাকে, যা বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে। এই সব সমস্যার পাকাপাকি সমাধান করতেই সরকার এই নতুন পদক্ষেপ করতে চলেছে।
7
14
লোহার সিলিন্ডারের বিকল্প হিসেবে যে কম্পোজিট সিলিন্ডার আনা হচ্ছে, তা তৈরি করা হয়েছে ফাইবার গ্লাস এবং বিশেষ ধরনের প্লাস্টিক দিয়ে। এই সিলিন্ডারের বেশ কিছু দারুণ সুবিধা রয়েছে। যেমন-
8
14
ওজনে হালকা: এই সিলিন্ডারগুলি ওজনে লোহার সিলিন্ডারের তুলনায় প্রায় অর্ধেক বা ৫০ শতাংশ হালকা হয়। ফলে বাড়ির মহিলারাও খুব সহজে এটি এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে পারবেন।
9
14
গ্যাস কতটা আছে দেখা যাবে: লোহার সিলিন্ডারের বাইরে থেকে বোঝার উপায় থাকে না যে ভেতরে কতটা গ্যাস আছে। অনেক সময় রান্না করতে করতে হঠাৎ গ্যাস ফুরিয়ে বিপত্তি ঘটে। কিন্তু নতুন কম্পোজিট সিলিন্ডারগুলি কিছুটা স্বচ্ছ হয়। ফলে বাইরে থেকেই আপনি চোখের আন্দাজে বুঝে যাবেন যে আর কতটা গ্যাস বাকি আছে। এতে রান্নার মাঝপথে গ্যাস ফুরিয়ে যাওয়ার ভয় থাকবে না।
10
14
দুর্ঘটনার ভয় নেই: এই সিলিন্ডারগুলি ১০০ শতাংশ জং-মুক্ত এবং ব্লাস্ট-প্রুফ। অর্থাৎ কোনও কারণে আগুন লাগলেও এই সিলিন্ডার লোহার সিলিন্ডারের মতো ফেটে যাবে না। ফলে রান্নাঘর থাকবে অনেক বেশি নিরাপদ।
11
14
নতুন সিলিন্ডারে কতটা গ্যাস থাকবে? যেহেতু এই সিলিন্ডারগুলি হালকা, তাই এগুলি মূলত ১০ কেজি এবং ৫ কেজির মাপে বাজারে আনা হচ্ছে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের রান্নার জন্য ১০ কেজির সিলিন্ডারটিই সবচেয়ে বেশি জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।
12
14
কীভাবে পাবেন এই নতুন সিলিন্ডার? যদি সরকার লোহার সিলিন্ডার বন্ধের সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর করে, তবে গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই।
13
14
আপনার কাছে থাকা পুরনো ১৪.২ কেজির লোহার সিলিন্ডারটি বদলে আপনি সহজেই নতুন কম্পোজিট সিলিন্ডার নিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাকে আপনার গ্যাস এজেন্সির (যেমন ইন্ডিয়ান, ভারত গ্যাস বা এইচপি) সঙ্গে যোগাযোগ করতে হবে।
14
14
পুরনো সিলিন্ডারটি এজেন্সিতে জমা দিয়ে এবং নতুন সিলিন্ডারের জন্য যে বাড়তি সিকিউরিটি ডিপোজিট (জামানতের টাকা) লাগবে, তা মিটিয়ে দিলেই আপনি এই নতুন জমানার হালকা সিলিন্ডার পেয়ে যাবেন।