এলপিজি গ্যাস কানেকশন ব্যবহারকারীদের জন্য পাসবুক হারিয়ে যাওয়া বেশ ঝামেলার বিষয়। কারণ এই পাসবুকের ওপরই নির্ভর করে বুকিং ও গ্রাহক সংক্রান্ত নানা তথ্য। অনেকেই মনে করেন এই ডুপ্লিকেট নথি পাওয়ার প্রক্রিয়াটি জটিল বা সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
2
6
জানা প্রয়োজন যে, এটা অনলাইনে পাওয়া যায় না। কিন্তু চিন্তার কিছু নেই, আপনার গ্যাস এজেন্সি থেকে সহজেই ডুপ্লিকেট পাসবুক সংগ্রহ করা যায়। ৩ এর জন্য আপনাকে প্রথমেই আপনার নিকটতম গ্যাস ডিলার বা এজেন্সি অফিসে যেতে হবে। সেখানে এজেন্সির ম্যানেজারের নামে একটি লিখিত আবেদনপত্র জমা দিয়ে নতুন পাসবুক ইস্যু করার জন্য অনুরোধ জানাতে হবে।
3
6
এর জন্য আপনাকে প্রথমেই আপনার নিকটতম গ্যাস ডিলার বা এজেন্সি অফিসে যেতে হবে। সেখানে এজেন্সির ম্যানেজারের নামে একটি লিখিত আবেদনপত্র জমা দিয়ে নতুন পাসবুক ইস্যু করার জন্য অনুরোধ জানাতে হবে।
4
6
ডুপ্লিকেট পাসবুক পাওয়ার জন্য সরাসরি এজেন্সিতে যাওয়া বাধ্যতামূলক এবং এই পুরো প্রক্রিয়াটি অনলাইনে করা সম্ভব নয়। তবে কাজের সুবিধার্থে আপনার ১৭-সংখ্যার এলপিজি আইডি ও কনজিউমার নম্বরটি আগে থেকেই অনলাইনে দেখে নিতে পারেন। এর জন্য MyLPG-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজ গ্যাস কোম্পানি (ভারত গ্যাস, ইন্ডেন বা এইচপি) বেছে 'Find Your LPG ID' অপশনে দেওয়া মোবাইল নম্বর বা আধার নম্বর দিলেই চলবে।
5
6
কী কী সঙ্গে করে নিয়ে যেতে হবে? ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং সাম্প্রতিক বিদ্যুৎ বিল বা অন্যান্য স্বীকৃত পরিচয়পত্র। পরিচয় ও ঠিকানার প্রমাণের আসলের সঙ্গে ফটোকপি রাখতে হবে।
6
6
গ্যাস এজেন্সির আধিকারিকরা আপনার জমা দেওয়া সমস্ত নথিপত্র এবং সিস্টেমে থাকা আগের রেকর্ড ভালভাবে মিলিয়ে দেখবেন। তথ্য যাচাই করার পর আপনাকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত নির্দিষ্ট ফি দিতে হবে। ফি জমা দিলেই গ্যাস সংস্থা থেকে আপনাকে একটি ডুপ্লিকেট এলপিজি গ্যাস পাসবুক দিয়ে দেবে।