মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে। এর জেরেই ভারতেও এলপিজির দামে বড় ধাক্কা।
3
7
গত জুলাই ও আগস্ট মাসে গ্যাস সিলিন্ডারের দামে খানিকটা স্বস্তি পাওয়া গিয়েছিল। কমেছিল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। যদিও গত জুন মাস থেকেই রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত।
4
7
পয়লা অক্টোবর থেকেই কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম ৯৬৮.০০ টাকা। ছোট রান্নার গ্যাস সিলিন্ডারের (৫ কেজি) দাম ৩৫৮.৫০ টাকা। পাশাপাশি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দাম বেড়ে ২৯৫৪ টাকা হল।
5
7
কলকাতায় পয়লা অক্টোবরে ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭০ টাকা। অন্যদিকে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬২.৫০ টাকা। দিল্লিতে দাম বেড়ে হল ২৮১০ টাকা।
6
7
মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬৪ টাকা। চেন্নাইয়ে ৬৬.৫০ টাকা বেড়ে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এখন ২৯৮৩ টাকা।
7
7
রান্নার গ্যাসের দাম গত জুন মাসে বেড়েছিল। তারপর থেকে আর কোনও বদল হয়নি। অক্টোবরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা।