গত সাত দিন ধরে যুদ্ধ চলছে পশ্চিম এশিয়ায়। হরমুজ প্রণালীতে সার সার দিয়ে দাঁড়িয়ে আছে ভারতীয় তেলের জাহাজ। ইতিমধ্যে রাশিয়া থেকে তেল কেনার জন্য ৩০ দিনে ছাড় দিয়েছে আমেরিকা। এর ফলে পেট্রল-ডিজেলের সমস্যা আপাতত মিটলেও। ঘাটতি দেখা দিতে পারে রান্নার গ্যাসের।
2
12
জানা যাচ্ছে, আর মাত্র ৪-৫ দিনের স্টক আছে ডিস্ট্রিবিউটরদের হাতে। দেশের এলপিজি স্টক ফুরিয়ে আসছে দ্রুত। এর ফলে বৃহস্পতিবার মধ্যরাত থেকে চালু হয়েছে একগুচ্ছ নির্দেশিকা।
3
12
এলপিজি বুকিংয়ে নূন্যতম ২১ দিন করে দেওয়া হয়ে বৃহস্পতিবার মধ্যরাত থেকে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশে বহুজাতিক তেল সংস্থাগুলি শুক্রবার সকালে একটি নির্দেশিকা জারি করেছে।
4
12
সেখানে বলা হয়েছে, যদি কোনও গ্রাহক আজ তাঁর অ্যাপ বা মোবাইলের মাধ্যমে নতুন রিফিল সিলিন্ডার বুক করতে চান, তাহলে তাঁকে পরবর্তী সিলিন্ডার বুকিং করার জন্য বাধ্যতামূলক ভাবে অন্তত ২১ দিন অপেক্ষা করতে হবে।
5
12
কেউ যদি আজই এক্ষুনি সিলিন্ডার বুক করেন, তাহলে অন্তত ৪ থেকে ৫ দিনের মধ্যে বাড়িতে সিলিন্ডার পৌঁছে যাবে। কিন্তু এই ভাবে গোটা সরবরাহ ব্যবস্থা কতদিন সচল রাখা যাবে তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে ডিস্ট্রিবিউটরদের মধ্যে।
6
12
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় যাঁরা কেওয়াইসি-জনিত কারণে বুকিং করতে পারছেন না, তাঁদের দ্রুত বায়োমেট্রিক করাতে হবে। অন্যথায় কোনও সিলিন্ডার বুক করতে পারবেন না।
7
12
যদি কারওর বাড়িতে, যাঁর নামে গ্যাসের বই তাঁর মৃত্যু হয় তাহলে দ্রুত ডেথ সার্টিফিকেট জমা দিতে হবে। নইলে, সেই পরিবার আপাতত গ্যাস বুক করতে পারবেন না।
8
12
পহাল' গ্রাহক (PAHAL/Pratyaksh Hanstantrit Labh scheme), অর্থাৎ, ১৯ টাকা ভর্তুকি পাওয়া সাধারণ গ্রাহকদেরও আজ থেকে EKYC বাধ্যতামূলক করা হল।
9
12
আগামী সপ্তাহে স্টক আরও কমে গেলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক কারা রান্নার গ্যাস পাবেন, আর কারা পাবেন না, তা নিয়ে নিষেধাজ্ঞা জারি করতে পারে। বৈধতা ছাড়া কোনও গ্রাহক তখন আর সিলিন্ডার পাবেন না বলেই জানানো হয়েছে।
10
12
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যে ১৯ কেজি-সহ সমস্ত রকম বাণিজ্যিক সিলিন্ডার বুকিং বন্ধ হয়ে যাচ্ছে। শুধুমাত্র ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডার ফিল আপ করার নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে।
11
12
এছাড়াও সিলিন্ডার সরবরাহ নেওয়ার সময় আপনিই সিলিন্ডার নিচ্ছেন কি না তা ভেরিফিকেশন করার জন্য এসএমএস মারফত যে DELIVERY AUTHENTICATION CODE বা DAC পান তা দেখানো বাধ্যতামূলক।
12
12
বর্তমানে গ্রাহকেরা সিলিন্ডার সরবরাহের ১৫ দিন পরে নতুন সিলিন্ডার বুক করতে পারতেন। জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে সিলিন্ডার স্টক করার প্রবণতা কমাতে, সুষ্ঠু বন্টন নিশ্চিত করা এবং সিস্টেমের অতিরিক্ত চাপ রোধ করতে এই পদ্ধতি অবলম্বন করা হত। বহু বছর আগে ২১ দিন পরে গ্যাস বুক করা যেত। সেই নিয়ম আবার ফেরানো হল।