বিরাট পদক্ষেপ নিল ভারতীয় রেল। বিকল্প জ্বালানি ব্যবহারের পরীক্ষায় যোগ হল আরও একটি নতুন অধ্যায়। প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালুর দু’মাসেরও কম সময়ের মধ্যে নেওয়া হল এই বড় উদ্যোগ।
2
9
দেশে প্রথম LNG-চালিত ট্রেনের উদ্বোধন হল। ২৭ সেপ্টেম্বর গুজরাটের সবরমতী থেকে দেশের প্রথম LNG-চালিত ট্রেনের যাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
3
9
এখন থেকে হাইড্রোজেন ট্রেন এবং LNG-ট্রেন দুটিই যাত্রী পরিষেবা দেবে। পরিবেশবান্ধব রেল ব্যবস্থা চালুর ক্ষেত্রে এটা বড় পদক্ষেপ। তবে প্রযুক্তিগত দিক থেকে দুটি ট্রেনের মধ্যে বড় পার্থক্য রয়েছে।
4
9
১৭ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করেছিলেন। ট্রেনটিতে রয়েছে দুটি হাইড্রোডেন ড্রাইভিং পাওয়ার কার এবং আটটি যাত্রীবাহী কোচ। এটি বর্তমানে জিন্দ-সোনিপত রুটে চলছে।
5
9
দেশের প্রথম LNG ট্রেনটিতে রয়েছে আটটি নন-এসি চেয়ার কার। বর্তমানে এটি চালানো হবে সবরমতি থেকে মহেসানা জংশন পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার পথে। তবে নিয়মিত পরিষেবায় কোন রুটে ট্রেনটি চলবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
6
9
রেলের হিসাব অনুযায়ী, একটি পরিবর্তিত পাওয়ার কার বছরে প্রায় ১১.৯ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারে। আট কোচের একটি রেকে বার্ষিক সাশ্রয়ের পরিমাণ প্রায় ২৩.৯ লক্ষ টাকা।
7
9
অন্যদিকে, হাইড্রোজেন ট্রেনের ক্ষেত্রে বড় পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। ঐতিহ্যবাহী এবং পাহাড়ি রুটে ৩৫টি হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। কোন কোন রুটে রয়েছে জেনে নেওয়া যাক।
কোন কোন রুটে LNG ট্রেন চালানো হবে তা এখনও কিছু বলা হয়নি। কারণ, বর্তমানে Internal Combustion Engine-এর কাঠামো ব্যবহার করে ডিজেলের একটি বড় অংশ LNG দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব।