দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনায় জীবনবিমার সঙ্গে সঞ্চয়ের সুবিধা চান অনেকেই। সেই ধরনের একটি বিকল্প হল এলআইসি জীবন উমাঙ্গ। যেখানে জীবনবিমার সুরক্ষার পাশাপাশি নির্দিষ্ট সময়ের পর আলাদা বেনিফিট পাওয়ার সুযোগ রয়েছে। পলিসির শর্ত পূরণ সাপেক্ষে প্রিমিয়াম দেওয়ার মেয়াদ শেষ হওয়ার পর থেকে এই বার্ষিক সুবিধা পাওয়া যায়।
2
9
উদাহরণ হিসেবে, কোনও ব্যক্তির পলিসির বেসিক সাম ১০ লক্ষ টাকা হলে, সারভাইভাস বেনিফিট হিসাব অনুযায়ী প্রতি বছর ৮ শতাংশ হারে অর্থাৎ ৮০ হাজার টাকা পাওয়া যেতে পারে। তবে এই সুবিধা পেতে নির্বাচিত প্রিমিয়াম পেয়িং টার্ম সম্পূর্ণ করতে হবে এবং পলিসি সংশ্লিষ্ট শর্ত মেনে চলতে হবে।
3
9
পলিসিধারী ১৫, ২০, ২৫ অথবা ৩০ বছরের প্রিমিয়াম পেয়িং টার্ম বেছে নিতে পারেন। এই প্ল্যানে ন্যূনতম বেসিক সাম অ্যাসউরড শুরু হচ্ছে ২ লক্ষ টাকা থেকে।
4
9
নির্বাচিত প্রিমিয়াম শেষ হওয়ার পর, পলিসিধারী জীবিত থাকলে প্রতি পলিসি বছরের শেষে বেসিক সাম ৮ শতাংশ হারে বেনিফিট দেওয়ার বিধান রয়েছে। অর্থাৎ ১০ লক্ষ টাকার বেসিক সাম হলে বার্ষিক সুবিধার পরিমাণ হবে ৮০ হাজার টাকা।
5
9
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রিমিয়াম দেওয়ার সময়কাল এবং সারভাইভাল বেনিফিট পাওয়ার সময়কাল এক নয়। যেমন, কেউ ১৫ বছরের প্রিমিয়াম পেইং টার্ম বেছে নিলে ১৫ বছর প্রিমিয়াম দেওয়ার পরও পলিসি চালু থাকতে পারে এবং পলিসির নিয়ম অনুযায়ী বেনিফিট পাওয়া যেতে পারে।
6
9
এর মূল উদ্দেশ্যের একটি হল জীবনবিমার সুরক্ষা দেওয়া। পলিসির নির্ধারিত শর্ত অনুযায়ী, পলিসিধারীর মৃত্যু হলে নমিনিকে ডেথ বেনিফিট দেওয়া হয়। এই অর্থ সাধারণত লাম্প সাম হিসেবে পাওয়ার ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ হলে নমিনির কাছে অর্থ পাওয়ার বিকল্পও থাকতে পারে।
7
9
অর্থাৎ পলিসিটি শুধু সঞ্চয়ের সুবিধার উপর নির্ভরশীল নয়। এতে পলিসিধারীর জীবনকালের পাশাপাশি মৃত্যুর পর পরিবারের আর্থিক সুরক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকে।
8
9
পলিসির প্রযোজ্য শর্ত অনুযায়ী এতে ১০০ বছর বয়স পর্যন্ত কভার থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া বেনিফিট এর মধ্যে বোনাস যোগ হতে পারে। এই বোনাস এলআইসি ঘোষণা করে এবং তা পলিসির নিয়ম ও সংশ্লিষ্ট শর্তের উপর নির্ভরশীল।
9
9
এর সঙ্গে ফিক্সড ডিপোজিটকে শুধুমাত্র রিটার্নের ভিত্তিতে তুলনা করা ঠিক নয়। ফিক্সড ডিপোজিট মূলত কোনও আর্থিক প্রতিষ্ঠানে নির্দিষ্ট অর্থ জমা রেখে তার উপর সুদ পাওয়ার ব্যবস্থা। অন্যদিকে জীবন উমাঙ্গ মূলত একটি জীবনবিমা পলিসি, যেখানে লাইফ কভারের পাশাপাশি বাকি বেনিফিটের কাঠামো রয়েছে।