রাজ্যে পালাবদলের পরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জায়গায় চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। ১৫০০ টাকার বদলে এখন প্রতি মাসে ৩০০০ টাকা পাচ্ছেন যোগ্য মহিলারা।
2
11
ইতিমধ্যেই দুই কিস্তির টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আগস্টে তৃতীয় কিস্তির টাকা প্রদান করা হবে। এই মাসে অনেক নতুন উপভোক্তার নাম প্রাপকের তালিকায় যুক্ত হবে।
3
11
এবার আরও এক নতুন প্রকল্প মহিলাদের জন্য চালু করতে চলেছে বিজেপি সরকার। প্রকল্পটির নাম ‘লক্ষ্মী যোজনা’। এই প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসে ২৫০০ টাকা করে পাবেন।
4
11
কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে? আবেদনের শর্ত কী? যাঁরা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, তাঁরা কি এই প্রকল্পে আবেদন করতে পারবেন? কীভাবে আবেদন করা যাবে? জানুন বিস্তারিত।
5
11
গত মঙ্গলবার দিল্লির বিজেপি সরকারের মন্ত্রিসভা লক্ষ্মী যোজনা প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ১ আগস্ট থেকে লক্ষ্মী যোজনার পোর্টাল খুলে যাবে। যোগ্য মহিলারা সেখানে আবেদন করতে পারবেন।
6
11
রাজ্যের তরফে জানানো হয়েছে, রাখি পূর্ণিমার মধ্যে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা যাতে দেওয়া যায় তা নিয়ে তোড়জোড় চলছে।
7
11
কিন্তু এর একটি বিশেষ শর্ত আছে। লক্ষ্মী যোজনায় প্রতি মাসে ২৫০০ টাকা করে অ্যাকাউন্টে ঢুকলেও, সব টাকা তোলা যাবে না। উপভোক্তা মাত্র ১০০০ টাকা তুলতে পারবেন।
8
11
বাকি ১৫০০ টাকার কী হবে? এক সরকারি আধিকারিক জানিয়েছেন, বাকি ১৫০০ টাকা রেকারিং ডিপোজিট হিসেবে অ্যাকাউন্টে জমা থাকবে। তিন বছরের আগে এই টাকা তুলতে পারবেন না মহিলারা। কারণ এই রেকারিং ডিপোজিটে তিন বছরের লক ইন পিরিয়ড দেওয়া থাকবে।
9
11
২১ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রত্যেক পরিবারের একজন মহিলা এই প্রকল্পে আবেদনের যোগ্য। কোনও পরিবারে একাধিক মহিলা লক্ষ্মী যোজনার টাকা পাওয়ার যোগ্য হলে যিনি বয়সে সবচেয়ে বড় তিনি পাবেন।
10
11
আবেদনকারী মহিলার পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষের কম হতে হবে। পেনশনভোগীরা এই সুবিধা পাবেন না। সরকারি কর্মী, ইনকাম ট্যাক্স দিলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। আবেদনকারী মহিলার চারচাকা গাড়ি থাকলে লক্ষ্মী যোজনা পাওয়া যাবে না। পরিবারের ক্রিমিনাল রেকর্ড থাকলে আবেদন বাতিল করা হবে।
11
11
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, ১ আগস্ট থেকে এই প্রকল্পের পোর্টাল খুলে যাবে। সেখানে আবেদন করতে পারবেন মহিলারা। জানা গিয়েছে, লক্ষ্মী যোজনায় আবেদনের সময় আবেদনকারীকে একটি সেলফ ডিক্লেরেশন দিয়ে জানাতে হবে তিনি নূন্যতম ১০ বছর ধরে দিল্লির বাসিন্দা। এছাড়াও কিছু নথি রাখতে হবে সঙ্গে।