বৈদিক জ্যোতিষশাস্ত্রে, কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। যেমন শীঘ্রই লক্ষ্মী-নারায়ণ যোগে বেশ কয়েকটি রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।
2
12
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর একটি বিশেষ গ্রহ সংযোগ তৈরি হতে চলেছে। ওই দিন কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে বুধ।
3
12
অন্যদিকে, তুলা রাশিতেই আগে থেকে অবস্থান করছে শুক্র। ফলে একই রাশিতে বুধ ও শুক্রের মিলনে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ।
4
12
জ্যোতিষমতে, লক্ষ্মী নারায়ণ রাজযোগে অর্থ, সমৃদ্ধি, সুখ-সৌভাগ্য এবং কর্মক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে।
5
12
বিশেষ করে পাঁচটি রাশির জাতক-জাতিকারা এর শুভ প্রভাব পেতে পারেন।
মিথুন: মিথুন রাশির পঞ্চম ঘরে তৈরি হবে এই রাজযোগ। ফলে পড়াশোনা, শিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা বাড়তে পারে। হঠাৎ আর্থিক লাভের সুযোগও তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কেও মাধুর্য বাড়তে পারে এবং মিলতে পারে কোনও সুখবর।
8
12
তুলা: তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই যোগ বিশেষ শুভ। কারণ তাঁদের রাশিতেই তৈরি হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। ফলে আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সমাজে সম্মান বাড়ার পাশাপাশি ব্যবসায় নতুন সুযোগ এবং আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে।
9
12
ধনু: ধনু রাশির একাদশ ঘরে এই যোগ তৈরি হওয়ায় আয়ের নতুন পথ খুলতে পারে। কর্মক্ষেত্রে পরিচিতি বাড়ার পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে আর্থিকভাবে লাভবান করতে পারে।
10
12
মকর: মকর রাশির দশম ঘরে তৈরি হবে এই শুভ যোগ। চাকরিজীবীদের জন্য সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। পদোন্নতি, বেতনবৃদ্ধি কিংবা নতুন চাকরির প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ও আটকে থাকা পরিকল্পনা ফের গতি পেতে পারে।
11
12
কুম্ভ: কুম্ভ রাশির নবম ঘরে বুধ-শুক্রের এই সংযোগ তৈরি হবে। ফলে ভাগ্যের সহায়তা মিলতে পারে বিভিন্ন কাজে। ধর্মীয় বা ব্যবসায়িক ভ্রমণ ভবিষ্যতে আর্থিক লাভের পথ খুলে দিতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা সরকারি বা আইনি কাজও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
12
12
জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, এই যোগের শুভ ফল আরও বাড়াতে বুধবার ও শুক্রবার লক্ষ্মী-নারায়ণের পুজো করা, দেবী লক্ষ্মীকে সাদা মিষ্টি নিবেদন করা এবং ‘ওঁ শ্রীং লক্ষ্মীনারায়ণায় নমঃ’ মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হয়েছে।