ভারতের যে কোনও ছোট বড় দোকানে একটি ফ্রিজ থাকবেই এবং সেখানে বিদেশী সংস্থার নরম পানীয়ের বাড়বাড়ন্ত চোখে পড়ার মতো। ভারতীয় পানীয় যেমন, বেলের শরবত, আমপান্না, আখের রস পাওয়াই যায় না।
2
17
বিদেশী সংস্থার এই রমরমা বাজারে নিঃশব্দে ভাগ বসিয়েছে একটি ভারতীয় সংস্থা। লাহোরি জিরার দেশীয় স্বাদের পানীয় বিদেশী সংস্থার একাধিপত্য ভেঙে দিচ্ছে। পুরনো দিনের স্মৃতিকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছে।
3
17
নানা শহরতলিতে বিয়েবাড়িতে বা অনুষ্ঠানে নরম পানীয় পরিবেশন করা হয়ে থাকে। কিন্তু ঘরোয়া অনুষ্ঠানে তৃষ্ণা মেটানোর জন্য শিকাঞ্জি, লেবু জল, বান্টা এবং আমপান্নাই এখনও পরিবেশন করা হয়।
4
17
২০১৭ সালে তিন খুড়তুতো ভাই সৌরভ মুঞ্জল, সৌরভ ভুতনা এবং নিখিল ডোডা ‘লাহোরি জিরা’ প্রতিষ্ঠা করেন। ব্র্যান্ডটি আকর্ষণীয় লেবেলযুক্ত আধুনিক ও স্বাস্থ্যসম্মত বোতলে পাকিস্তানি নামের রাস্তার ধারের পানীয় বিক্রি করা শুরু করে। তারা ঘরে তৈরি ভারতীয় পানীয়ের স্বাদ অক্ষুণ্ণ রেখে তাতে বুদবুদের মাত্রা বাড়িয়েছেন।
5
17
তিন ভাই বড় হয়েছেন পাঞ্জাবে। যা সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত একটি রাজ্য। তাঁদের শৈশবের স্মৃতিতে ছিল কালো লবণ ও জিরা গুঁড়ো মেশানো গোলি সোডা উপভোগ করা। যার প্রতিটি চুমুকে পাওয়া যেত টক-মিষ্টি স্বাদ।
6
17
শুধু পাঞ্জাবেই নয়, এটি ভারতজুড়ে শিশু ও প্রাপ্তবয়স্কদের একটি গ্রীষ্মকালীন পানীয়। এটি শুধু গ্রীষ্মের তীব্র গরম থেকে স্বস্তিই দেয় না, বরং সতেজও করে তোলে। তবে, ভারতীয় বাজারে প্রচলিত পানীয়গুলিতে কালো লবণ, জিরা বা লেবুর রসের কোনও চিহ্নই নেই।
7
17
তাঁরা ভারতীয় বাজারে এর অভাব বুঝতে পারেন। তাঁদের ছোটবেলার স্বাদ ভাগ করে নিতে চাইলেন দেশবাসীর সঙ্গে। ২০১৬ সালে কোনও অভিজ্ঞতা ছাড়াই নিখিল কালো লবণ, জিরা গুঁড়ো এবং লেবুর রস মিশিয়ে পানীয় তৈরি করলেন। পানীয়টি সঙ্গে সঙ্গে তাঁদের ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছিল।
8
17
এই পানীয় আরও বেশি পরিমাণে তৈরি করতে তিন ভাই মিলে পুরনো মেশিন সংগ্রহ করে সেগুলি মেরামত করতেন এবং স্থানীয় মুদি দোকানের মালিক, রাস্তার ধারের চায়ের দোকান, কলেজের ছাত্রছাত্রী ও অটোচালকদের সঙ্গে সেই পানীয় চেখে দেখতে বলতেন। তাদের থেকে মতামত নিয়ে সেই অনুযায়ী পানীয়ের প্রয়োজনীয় পরিবর্তন করেন।
9
17
মশলা, স্বাদ ও বুদবুদের নিখুঁত ভারসাম্যযুক্ত পানীয়টির ফর্মুলা চূড়ান্ত করার আগে তারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। তাঁরা চেয়েছিলেন, প্রথম চুমুকেই মানুষ যেন অতীতের স্বাদ ফিরে পান।
10
17
১০ টাকা মূল্যের ১৬০ মিলি বোতল প্রসঙ্গে সহ-প্রতিষ্ঠাতা বলেন, “আমরা গুণগত মানের সঙ্গে আপোস না করে পানীয়গুলিকে সাশ্রয়ী রাখার চেষ্টা করেছি।”
11
17
তাঁরা ব্র্যান্ডটির নাম লাহোরি জিরা কেন রেখেছিলেন? ভারতের বিভাজনের ইতিহাস সম্পর্কে আপনার যদি সামান্যতমও ধারণা থাকে, তাহলে আপনি জানবেন যে পাকিস্তানের লাহোর এবং ভারতের পাঞ্জাবের মধ্যে একটি সাংস্কৃতিক ও ভাষাগত ঐতিহ্য রয়েছে। প্রকৃতপক্ষে, লাহোর অমৃতসরের ওয়াঘা-আটারি সীমান্ত থেকে মাত্র ৫০-৫৫ কিলোমিটার দূরে অবস্থিত।
12
17
২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে লাহোরি জিরা ভারতীয় পানীয় বাজারে ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছে। এনট্র্যাকার-এর তথ্য অনুযায়ী, ২০২৪ অর্থবর্ষে এর রাজস্ব ছিল ৩১২ কোটি টাকা, যা ২০২৫ অর্থবর্ষে বেড়ে ৫৪০ কোটি টাকায় পৌঁছেছে।
13
17
বর্তমানে, লাহোরি জিরার একটি বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছে। ‘দ্য ইকোনমিক টাইমস’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে সংস্থাটি মতিলাল ওসওয়াল ওয়েলথ-এর কাছ থেকে ২০০ কোটি টাকা সংগ্রহ করে, যার ফলে সংস্থার মূল্যায়ন ২৮০০ কোটি টাকায় পৌঁছেছে।
14
17
উল্লেখযোগ্য বাজার দখল করা সত্ত্বেও, ব্র্যান্ডটি বিপণনে বড় ধরনের বিনিয়োগ করছে না বলে জানা গিয়েছে। এর পরিবর্তে, এটি মূল কার্যক্রম শক্তিশালী করা, খুচরো ব্যবসার পরিধি বাড়ানো এবং বিতরণ ব্যবস্থা প্রসারিত করার দিকে মনোযোগ দিচ্ছে।
15
17
সংস্থাটির বিক্রির সিংহভাগই পানীয়। যার মধ্যে রয়েছে অরিজিনাল লাহোরি জিরা, লাহোরি শিকানজি, লাহোরি নিম্বু, লাহোরি কাঁচা আম, লাহোরি গিম্বু এবং লাহোরি ইমলি বান্টা।
16
17
জিরা পানীয়গুলি তৈরি করে আর্চিয়ান ফুডস। দ্য ক্যাপটেবল-এর তথ্য অনুযায়ী, ব্র্যান্ডটি ২০২৬ অর্থবর্ষ শেষে প্রায় ৭৭৫ কোটি টাকা আয় করেছে।
17
17
লাহোরি জিরা প্রাথমিকভাবে ২০ জনের একটি দল নিয়ে যাত্রা শুরু করেছিল। এখন এর কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা ১,৮০০ জনেরও বেশি।