আজও নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে জুড়ে দাপট দেখাবে বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে অবস্থান করছে দিঘার কাছাকাছি।
2
9
এই নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর বৃষ্টির সম্ভাবনা। বর্ষার বৃষ্টি তো বটেই, তাছাড়া এই নিম্নচাপের জেরে জেলাজুড়ে আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3
9
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
9
আজ বাঁকুড়া, হাওড়া এবং উত্তর ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী দু’দিনের পর বৃষ্টির দাপট অনেকটাই কমতে পারে।
5
9
মঙ্গলবার ভোর থেকেই কলকাতার আকাশ মেঘলা। কোথাও কোথাও হালকা ঝিরঝিরে বৃষ্টি শুরু হলেও এখনও ভারী বৃষ্টির দেখা মেলেনি। তবে দিনের যে কোনও সময় পরিস্থিতির পরিবর্তন হতে পারে।
6
9
বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
7
9
কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গেও।
8
9
উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
9
9
শহর কলকাতার আকাশ আজ মূলত মেঘলা থাকবে। পাশাপাশি, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সারাদিন। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস।