গতকাল উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আজ নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে।
3
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে উপকূলে ঘণ্টায় ৫৫ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ ও আগামিকাল, শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
4
8
আজ থেকে টানা তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
5
8
আজ, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
6
8
আগামিকাল, শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
8
শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
8
8
অন্যদিকে আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে টানা চারদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।