দফায় দফায় ঝড়বৃষ্টি কলকাতা-সহ একাধিক জেলায়। রাতভর বৃষ্টির পরেও, রবিবাসরীয় সকাল থেকে আকাশের মুখভার। একনাগাড়ে মুষলধারে বৃষ্টি। সকালেই পাঁচ জেলায় তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
2
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার ভোর সাড়ে ছ'টা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
8
এই পাঁচ জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতাও। তবে রবিবার দিনভর দুর্যোগের আশঙ্কাও রয়েছে এই জেলাগুলিতে।
4
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, টানা সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহে ফের বৃষ্টির দাপট বাড়বে।
5
8
বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরেই আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
8
আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। সব জেলাতেই হলুদ সর্তকতা জারি রয়েছে।
7
8
আগামী মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।
8
8
অন্যদিকে উত্তরবঙ্গে আজ কোনও জেলায় দিনভর ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়নি। তবে বিক্ষিপ্তভাবে সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের শেষভাগে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।