সপ্তাহান্তে দুর্যোগের ঘনঘটা দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা। শনিবার রাত থেকে জেলায় জেলায় মুষলধারে বৃষ্টি শুরু। হলুদ সর্তকতা জারি করল হাওয়া অফিস।
2
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, শনিবার রাত পৌনে ১০টা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
7
এই পাঁচ জেলায় তুমুল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
4
7
শনিবার আবহাওয়া আরও জানিয়েছে, আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
5
7
আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতাও জারি রয়েছে। তবে কলকাতায় এখনও পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়নি।
6
7
আগামী সপ্তাহের শেষে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির দাপট বাড়বে। জারি রয়েছে সতর্কতাও।
7
7
অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের শেষে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।