রাতভর অঝোরে বৃষ্টি। সকালেও মুষলধারে বৃষ্টি অব্যাহত জেলায় জেলায়। আগামী ৪৮ ঘণ্টায় একাধিক জেলায় ভারী বৃষ্টির চোখরাঙানি। আগেভাগেই সতর্কতা জারি করল হাওয়া অফিস।
2
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায়।
3
8
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা রয়েছে।
4
8
আগামিকাল, শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়।
5
8
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে সতর্কতাও।
6
8
ভরা বর্ষায় আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে। শুক্রবারের পর আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় সতর্কতা জারি হয়নি।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে আগামী তিনদিন কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
8
8
আগামী মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা নেই।